
সোমবার (১০ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মোজাম্মেল হক বলেন, স্বাধীনতা বিরোধী জামাতের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যদিও জামাতকে দল হিসেবে এখনো নিষিদ্ধ করতে পারি নাই। এটা স্বীকার করতেই হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, জামাতকে নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হোক।
ড. কামাল হোসেনের সমালোচনা করে বলেন, দেশের বর্শিয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেন গত পরশু দিন যে কথা বলেছেন সারা জাতির সঙ্গে আমিও হতবাক হয়েছি, আশ্চর্য হয়েছি। অনেকে বলেন সংবিধান প্রণেতা, বাস্তবে যাই হোক। তিনি আইনমন্ত্রী থাকাকালীন সময়ে সংবিধান প্রণয়ন হয়েছিল। সেই কৃতিত্বের অধিকারী হতেই পারেন। তবে মুক্তিযুদ্ধের সময় তার অবস্থান রহস্যজনক ছিল।
লুই আই কান এর নকশা বাস্তবায়নে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, লুই আই কানের নকশা আনার পর ভাবছিলাম নকশা অনুযায়ী সবকিছু হবে। আপনি (স্পিকার) বিষয়টি দেখবেন যেন লুই আই কানের নকশা বর্হিভুত যেসকল কবর ও স্থাপনা রয়েছে সেগুলো যেন অপসারণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



