
বৃহস্পতিবার ওই ইউনিয়নে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপির বিদ্রোহীসহ পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জবেদুর রহমানকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এমাদ উদ্দিন খান। বিজয়ী প্রার্থী এমাদ উদ্দিন খান পেয়েছেন ৩১৬৬ ভোট পেয়েছেন। আর তার নিকটতম জবেদুর রহমান পেয়েছেন ২৭৮১ ভোট।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার গোলাম সারওয়ার চেয়ারম্যান পদে এমাদ উদ্দিন খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



