জুমবাংলা ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর (নৌকা) বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুননেছা মিকি এবং সাধারণ সম্পাদক শাহাজাহান আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আগামী ২৮ নভেম্বর কোটচাঁদপুরের ইউপি নির্বাচন। এ নির্বাচনে ১১ নভেম্বর ছিলো প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। কিন্তু বহিষ্কৃত ১৭জন তাদের প্রার্থীতা প্রত্যাহার না করে বিদ্রোহী প্রার্থী হিসাবে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতার জন্য নির্বাচনী মাঠে রয়েছেন। ফলে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বহিষ্কৃততরা হলেন- ১নম্বর সাফদারপুর ইউনিয়ন থেকে ইউনিয়ন কৃষকলীগের সহ-সম্পাদক তাফসিরুজ্জামান তপন, উপজেলা ছাত্রলীগ সদস্য হিরণ খান, ২নম্বর দোড়া ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শামিম আরা হ্যাপি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন মিঠু।

৩নম্বর কুশনা ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়মী লীগের সদস্য আতিয়ার রহমান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রওশন মালিতা, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া বিপ্লব, ৪নম্বর বলুহর ইউনিয়ন থেকে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহাজাহান আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক রফিউদ্দীন মল্লিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম নজু।

৫নম্বর এলাঙ্গী ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষায়ক সম্পাদক আজিজুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক বদরুজ্জোহা লাবু ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক মজনুর রহমান।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি জানান, তারা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রের পরিপন্থী হাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মল্লিক জানান, বহিষ্কারের কোনো চিঠি এখনো পাইনি। তবে বিষয়টি শুনেছি।

তিনি আরও বলেন, ছোটকাল থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দল করি মানুষের জন্য। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল অংশগ্রহণ করেনি। নির্বাচনে জয়ী হাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এ জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি।

নির্বাচনে ভোটের মাঠে চিত্রনায়ক সাইমন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.