Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় নৌবাহিনীর ডিইডব্লিউ কর্তৃক নির্মিত ৮টি রেসকিউ বোট হস্তান্তর
জাতীয়

নৌবাহিনীর ডিইডব্লিউ কর্তৃক নির্মিত ৮টি রেসকিউ বোট হস্তান্তর

By Hasan Majorসেপ্টেম্বর 2, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য নির্মাণাধীন ৬০টি মাল্টিপারপাস এক্সেসিবল রেসকিউ বোটের মধ্যে ৮টি বোট হস্তান্তর করা হয়েছে।

আজ (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিকট আনুষ্ঠানিকভাবে রেসকিউ বোটসমূহ হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়াল), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন স্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নব-নির্মিত এসকল রেসকিউ বোটের প্রতিটির দৈর্ঘ্য ৫৪ ফুট ও প্রস্থ ১২.৫০ ফুট এবং যা প্রতি ঘন্টায় ৭ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। প্রতিটি রেসকিউ বোট ৮০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন যার মাধ্যমে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চলের জনগণকে দ্রুততম সময়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা সম্ভব হবে।

এছাড়া বোটগুলো যেকোন দুর্যোগকালে স্বল্প সময়ে ত্রাণসহ বিভিন্ন সহায়তা প্রদান করতে সক্ষম হবে। বোটগুলোর ড্রাফট অত্যন্ত কম হওয়ায় দেশের বিভিন্ন নদী পথে এবং প্রত্যন্ত অঞ্চলসমূহে বন্যা দুর্গতদের সেবায় যাতায়াত করাসহ যেকোন স্থানে ল্যান্ডিং বা বিচিং করার মাধ্যমে দুর্গত এলাকায় উদ্ধারকার্য পরিচালনা করতে পারবে।

বোটগুলোতে আহত ব্যক্তিদের জন্য হুইল চেয়ার, ওয়াকিং ফ্রেম ও স্ট্রেচার এর ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ দেশীয় ব্যবস্থাপনায় রেসকিউ বোটগুলো তৈরীর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় শিপইয়ার্ডে নির্মাণাধীন ৬০টি বোটের মধ্যে অতি অল্প সময়ে এই ৮টি বোটের নির্মাণকাজ সম্পন্ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হলো। অবশিষ্ট ৫২টি বোটের নির্মাণকাজ আগামী বছরের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা যায়।

২০২০ সালের ২১ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে ডিইডব্লিউ লিঃ, নারায়ণগঞ্জ এর মধ্যে ৬০টি রেসকিউ বোট নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিইডব্লিউ লিঃ ঐতিহ্যবাহী নগরী নারায়ণগঞ্জের কোলঘেঁষে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়। মোট ২২ একর এলাকা সমৃদ্ধ এই ইয়ার্ড দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও পুরাতন ডকইয়ার্ড, যার জাহাজ নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে রয়েছে প্রায় শত বছরের প্রত্যক্ষ ও বাস্তব অভিজ্ঞতা।

জাহাজ নির্মাণ ও মেরামতের পাশাপাশি সকল প্রকার স্টিল ইঞ্জিনিয়ারিং কাজসহ বিভিন্ন জাহাজের ইঞ্জিন ওভারহলিং থেকে শুরু করে প্রায় সকল ধরণের ভারী মেকানিক্যাল কাজ এই ডকইয়ার্ডের সক্ষমতা রয়েছে।

-আইএসপিআর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

জুন 18, 2026
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

জুন 18, 2026
rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

জুন 18, 2026
Latest News
Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

প্রাথমিক শিক্ষকদের

নবম পে-স্কেল: বেতন-ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

এআই ক্যামেরাএআই ক্যামেরা

নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa