Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নড়াইলে চলছে রেল লাইন নির্মাণের কাজ
জাতীয় ট্র্যাভেল বিভাগীয় সংবাদ

নড়াইলে চলছে রেল লাইন নির্মাণের কাজ

By Hasan MajorAugust 17, 20192 Mins Read

নড়াইলে চলছে রেল লাইন নির্মাণের কাজ

Advertisement
জুমবাংলা ডেস্ক: পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-যশোর-ভাঙ্গা রেল লাইনের নড়াইল অংশের কাজ শুরু হয়েছে।

দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বাণিজ্যিক শহর নওয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগে, এমনকি ভারতের পশ্চিমবাংলায় যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ এ রেললাইন। এটি ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি উপ-রুট।

প্রকল্প সূত্র জানায়, গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে রেল লাইনের নড়াইল অংশের কাজ শুরু হয়েছে। ঢাকা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার জুড়ে চলছে রেল লাইনের নির্মাণ কাজ। রেল লাইন নির্মাণের ঠিকাদারী কাজে রয়েছে চীনের ‘চায়না রেলওয়ে গ্রুপ লি.’।

কাজ শেষের মেয়াদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে মোট রেলস্টেশন থাকবে ২০টি। এর মধ্যে ১৪টি নতুন রেলস্টেশন নির্মাণ করতে হবে। ব্রডগেজ এ রেল লাইনে ৬৬টি বড় সেতু ও ২৪৪টি ছোট সেতু নির্মাণ করতে হবে। লেভেলক্রসিং গেট থাকবে ৩০টি। নয়টি জেলার ওপর দিয়ে এটি যাবে।

ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা, নগরকান্দা, মুকসুদপুর, কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল ও জামদিয়া হয়ে যশোরের রুপদিয়ায় রেললাইনে মিশবে। এর মধ্যে ভাঙ্গা, কাশিয়ানী ও যশোরের পদ্মবিলায় রেলওয়ে জংশন হবে। নড়াইল জেলার লোহাগড়া পৌর এলাকার নারানদিয়ায় ও নড়াইল পৌর এলাকার দুর্গাপুরে রেলস্টেশন হবে। ঢাকা থেকে লোহাগড়ার রেলস্টেশনের দূরত্ব হবে ১২৩ কিলোমিটার এবং নড়াইল রেলস্টেশনের দূরত্ব হবে ১৩৮ কিলোমিটার।

নড়াইল জেলা প্রশাসন সূত্র জানায়, নড়াইল জেলায় রেল লাইনের মধ্যে পড়েছে ২৮টি মৌজা। এতে ৪০৬ দশমিক ৭১ একর জমি জমি অধিগ্রহণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলার লোহাগড়া উপজেলার নারানদিয়া ও মোচড়া এলাকায় চার কিলোমিটার জুড়ে রেল লাইন নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে।এখানে জমিতে বালু ভরাট করে রোলার দিয়ে সমান করা হচ্ছে।

ভাটিয়াপাড়ায় মধুমতি নদীতে এবং লোহাগড়ার নবগঙ্গা নদীতে রেলসেতুর প্রাথমিক কাজ শুরু হয়েছে। এখানে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ও শ্রমিকদের পদচারণায় অন্যরকম
পরিবেশে সৃষ্টি হয়েছে। আশপাশের গ্রামের মানুষ এ রেল লাইন ও রেল স্টেশনের নির্মাণ কাজ দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন। এছাড়া নড়াইল সদর উপজেলায়ও রেল লাইন নির্মাণ কাজ শুরু হয়েছে।

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের উপপরিচালক (রিসেটেলমেন্ট) মহাব্বতজান চৌধুরী জানান, পদ্মাসেতু যেদিন থেকে চালু হবে, সেদিন থেকেই ঢাকা-যশোর ভায়া নড়াইল ট্রেনরুটে ট্রেন চালানোর জন্য জোরালোভাবে কাজ চলছে।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশিদ জানান, ট্রেন লাইন ও স্টেশনের জন্য অধিগ্রহণ করা জমির টাকা বরাদ্দ হয়ে আছে। প্রকৃত ভূমি মালিকেরা যাতে সঠিকভাবে টাকা পান, সে জন্য এ কাজে অনেক প্রক্রিয়া চলমান আছে। দ্রুতই অধিগ্রহণকৃত জমির মালিকরা টাকা পেয়ে যাবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa