Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পছন্দের শীর্ষে থাকার পরও কেন আইয়ারকে ছাড়ল কলকাতা?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পছন্দের শীর্ষে থাকার পরও কেন আইয়ারকে ছাড়ল কলকাতা?

By Md Eliasনভেম্বর 3, 20242 Mins Read

১০ বছরের শিরোপাখরা কাটিয়ে আইপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এমন মুহূর্ত এনে দেওয়া অধিনায়ক শ্রেয়াশ আইয়ারকে এবার আর শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি রিটেনশন তালিকায় রাখেনি। মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিলো কলকাতা, যদিও নিলাম থেকেও তাকে নেওয়ার সুযোগ থাকছে। জানা গেছে, ছেড়ে দেওয়ার আগেও দলে পছন্দের শীর্ষে ছিলেন আইয়ার।

আইয়ারকে ছাড়ল কলকাতা

Advertisement

নিলামের আগে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। কলকাতার রিটেনশনে আছেন– দুই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। পাশাপাশি রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা এবং রমনদীপ সিংরাও আসন্ন আসরে তাদের বেগুনি-সোনালি জার্সি গায়ে তুলবেন। এর মধ্যে হার্ষিত ও রমনদীপ আছেন আনক্যাপড হিসেবে। তবে কলকাতায় গত আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক না থাকা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

আইয়ারকে রিটেনশনে না রাখার বিষয়টি ব্যাখ্যা করেছেন কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর। তিনি বলেছেন, ‘শ্রেয়াস আইয়ার আমাদের রিটেনশন লিস্টের প্রথম নাম ছিল। তবে রিটেনশন প্রক্রিয়া সবসময় একপথে চলে না। এটি কেবল ফ্র্যাঞ্চাইজিরও বিষয় নয়। ফ্র্যাঞ্চাইজিতে থাকতে ক্রিকেটার কী চাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ। অবশ্যই তিনি আমাদের পছন্দের তালিকায় ছিলেন। তিনি আমাদের অধিনায়ক, সে লক্ষ্যেই ২০২২ সালে দলে নেওয়া হয় আইয়ারকে।’

এরপরই কলকাতায় না রাখার বিষয়ে প্রধান নির্বাহী বলেন, ‘কিছু কিছু বিষয় আছে নিয়ন্ত্রণ করা যায় না। যদি কোনো ক্রিকেটার নিজের আর্থিক মূল্য যাছাই করতে চায় এবং সেজন্য নিলাম সবচেয়ে ভালো সুযোগ। তাকে সেটি করতে দেওয়াই উত্তম। কেকেআর সবসময়ই এমন মানসিকতা রাখে এবং তারপর খেলোয়াড়দের সমর্থন জানায়। ব্যক্তিগত পর্যায়ে শ্রেয়াসের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তবে এটিও ঠিক যে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার রয়েছে।’

এর আগে ২০২২ সালে আইয়ারকে ১২.২৫ কোটি রুপিতে কিনেছিল কেকেআর। তবে চোটের কারণে ২০২৩ আইপিএল আসর পুরোটাই মিস করেন ভারতীয় এই তারকা ব্যাটার। পরবর্তীতে তাকে অধিনায়ক করে ২০২৪ আসরে প্রত্যাবর্তন করানো হয়। সেই আইপিএলে ব্যাট হাতে ভালোয়-মন্দের মিশেলে কেটেছে আইয়ারের। ২৯ ম্যাচে ৩৪.১৪ গড় এবং ১৪০.০৪ স্ট্রাইকরেটে তিনি আইপিএলে ৭৫২ রান করেছেন।

ডাক মারার নতুন রেকর্ড গড়ল ভারত

আসন্ন আইপিএলের আগে গত আসরের তিন অধিনায়ক রিটেনশনে জায়গা পাননি। আইয়ারের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস ঋশাভ পান্ত এবং লখনৌ সুপার জায়ান্টস লোকেশ রাহুলকে নিলামের জন্য ছেড়ে দিয়েছে। এবারের আসরে মেগা নিলাম হতে পারে নভেম্বরের শেষ নাগাদ। রিটেনশনে সর্বোচ্চ দাম ২৩ কোটি রুপি পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হেইনরিখ ক্লাসেন। এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি ও লখনৌর নিকোলাস পুরান দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি রুপি পাচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

জুন 15, 2026
আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

জুন 15, 2026
বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

জুন 15, 2026
Latest News
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

মিসরের জার্সি

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

মেসি রেকর্ড

মেসি রেকর্ড ভেঙে দিলে খুশি হবেন ক্লোসার

ব্রাজিল

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa