Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অনুশীলনের সময় পতাকা টানানোর অনুমতি চেয়েছে পিসিবি
খেলাধুলা

অনুশীলনের সময় পতাকা টানানোর অনুমতি চেয়েছে পিসিবি

By Sibbir OsmanNovember 17, 20213 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বাকি আর মাত্র দুইদিন। আর এরমধ্যে খেলার চেয়ে খেলার বাইরের বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বেশি। মিরপুরে অনুশীলনের সময় পাকিস্তান দলের পতাকা টানানো নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় অনুশীলনের সময় পতাকা টানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানায়নি।

পাকিস্তানের ডেইলি জঙ্গের বরাতে জিও নিউজের খবরে বলা হয়েছে, অনুশীলনের সময় পতাকা টানাতে পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে। তবে পাকিস্তান টিমের পতাকা ওড়ানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত অসন্তুষ্টি প্রকাশ কিংবা কোনো প্রতিবাদ জানায়নি।

আইসিসির নিয়মানুযায়ী, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ইভেন্ট চলাকালীন দুই দেশের পতাকা উত্তোলন অবৈধ নয়। তবে ঐতিহাসিক কারণে পাকিস্তানের ক্রিকেটারদের পতাকা টানিয়ে অনুশীলনে ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে এটাতে রাজনৈতিক বার্তাও খুঁজছেন।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র বলেন, দ্বিপাক্ষিক সিরিজের সময় উভয় দেশের পতাকা প্রদর্শন একটা সাধারণ বিষয়। সুতরাং কোচ চাইলে অনুশীলনের সময়ও পতাকা ওড়াতে পারে। এতে আপত্তি জানানোর মতো কিছু নেই। তারপরও এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানকে পতাকা ওড়ানোর অনুমতি না দিলে কী হবে, পাকিস্তানের গণমাধ্যমের খবরে এ বিষয়ে বলা হয়েছে, পিসিবি পতাকা ওড়ানোর সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে।

বাংলাদেশ সফরে ২টি টেস্টের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২০ ওভারের ফরম্যাটের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

এদিকে বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে এ সিরিজের টিকেট বিক্রি শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন।

আগেই জানা গিয়েছিল ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে ঢোকার অনুমতি দিবে বিসিবি। শেষ পর্যন্ত এ সিদ্ধান্তই বহাল থাকছে। থাকতে হবে করোনাভাইরাসের টিকার সনদ। তবে শিথিল করা হয়েছে ১৮ বছরের চেয়ে কম বয়সীদের ক্ষেত্রে। তবে পরিচয়পত্র বহন করে বয়স প্রমাণ করতে হবে তাদের।

অন্যান্যবারের মতো এবার অনলাইনে টিকেট কেনার সুযোগ থাকছে না। আগ্রহী সমর্থকদের টিকেট কিনতে হবে সশরীরে। কিনতে হবে বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়ামের বিসিবির নির্দিষ্ট বুথ থেকে। সকাল ৯টা থেকে শুরু হবে টিকেট বিক্রি। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যদি আগামীকাল সব বিক্রি না হলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে ম্যাচের দিনও মিলতে পারে টিকেট।

টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার টাকা। গ্র্যান্ডস্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা, নর্থার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেক দিন থেকেই দেশের সমর্থকরা মাঠে বসে ক্রিকেট উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন। গত বছরের মার্চে দর্শকের উপস্থিতিতে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। এরপর বেশ কয়েকটি সিরিজ হলেও মাঠ ছিল শূন্য।

আগামী শুক্রবার (১৯ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ২০ নম্বর। একদিন বিরতির পর শেষ টি-টোয়েন্টি ২২ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। ঢাকায় ফিরে ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে নামবে দুদল।

চমক দিয়ে ডাক পেলেন আকবর আলী, বাদ পড়েছেন সৌম্য ও লিটন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

February 1, 2026
বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

January 31, 2026
বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

January 31, 2026
Latest News
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

T20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

bilbul

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন : বিসিবি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.