Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পদত্যাগপত্র দিয়েও ১০ বছর স্বপদে বহাল বিএমডিএ প্রকৌশলী
অপরাধ-দুর্নীতি জাতীয়

পদত্যাগপত্র দিয়েও ১০ বছর স্বপদে বহাল বিএমডিএ প্রকৌশলী

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 16, 20202 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : ইস্তফা দিয়েও প্রায় দশ বছর দিব্যি স্বপদে বহাল বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী এএসএম দেলোয়ার হোসেন। তিনি বর্তমানে রাজশাহীর পবায় দফতর প্রধান হিসেবে কর্মরত। ২০১৪ সালের ১৯ আগস্ট থেকে পবায় দায়িত্ব পালন করছেন দেলোয়ার হোসেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০১০ সালের ২৯ এপ্রিল পদত্যাগপত্র জমা দেন দেলোয়ার হোসেন। তখন তিনি রাজশাহীর তানোরে একই পদে কর্মরত ছিলেন। তিনি ২০০৮ সালের ২ নভেম্বর তানোরে যোগদান করেন।

সূত্র জানিয়েছে, ২০০৫ সালে বিএমডিএতে যোগদান করেন দেলোয়ার হোসেন। তার প্রথম পদায়ন হয় দিনাজপুরে। চাকরি থেকে ইস্তফা দেয়ার সময় বিধি মেনেই তিনি তিন মাসের বেতন প্রত্যাহার করেন। এরপর কর্মস্থল ছেড়ে যান।

জানা গেছে, পদত্যাগের প্রায় চার মাস পর ২০১০ সালের ৪ আগস্ট তিনি আবারও ফেরেন বিএমডিএতে। ওইদিন যোগদান করেন সংস্থার বোদা জোনে। সেখানে দায়িত্বপালন করেন ২০১১ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর তাকে বদলি করা হয় নাচোলে। ৪ ডিসেম্বর থেকে তিনি সেখানে দায়িত্বপালন করেন ২০১৪ সালের ১৮ আগস্ট পর্যন্ত। নাচোল থেকে বদলি হয়ে রাজশাহীর পবায় আসেন দেলোয়ার হোসেন। এখনও তিনি সেখানেই কর্মরত।

অভিযোগ উঠেছে, প্রশাসনকে ম্যানেজ করেই দেলোয়ার হোসেন ফিরেছেন বিএমডিএতে। যা সরকারি চাকরি বিধির পরিপন্থী।

নিয়োগ, বদলি ও পদায়ন, ছুটিসহ প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বিএমডিএ প্রশাসন শাখা দীর্ঘদিন ধরেই নানান অনিয়ম করে আসছে। এখানকার অফিস সহকারী থেকে শুরু করে শীর্ষ কর্তারাও জড়িত এই কাণ্ডে। যাদের অনেকেই আবার দীর্ঘদিন ধরে দায়িত্বপালন করছেন এখানে। সংস্থার অর্গানোগ্রাম না থাকায় এই অনিয়মে যুক্ত রয়েছেন প্রশাসনের লোকজন।

অভিযোগ বিষয়ে জানতে দফতরে কয়েকদিন গিয়ে সচিব সুমন্ত কুমার বসাকের সাক্ষাত পাওয়া যায়নি। তবে মুঠোফোনে তিনি জাগো নিউজকে জানান, বিষয়টি একান্তই বিএমডিএ কর্তৃপক্ষের। এনিয়ে প্রশাসন শাখার কোনো দায় নেই। তিনিও এই ঘটনার দায় নেবেন না।

অভিযোগ বিষয়ে জানতে কয়েক দফা দফতরে গিয়ে পাওয়া যায়নি বিএমডিএর নির্বাহী পরিচালক শ্যাম কিশোর রায় এবং চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরীকেও। মোবাইলে কল এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনির।

প্রতিষ্ঠানটির কর্মীরা নাম প্রকাশ না করে জানিয়েছেন, দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে দফতরে আসা প্রায় ছেড়েই দিয়েছেন চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও সচিব। এনিয়ে চরম দুর্ভোগে সেবা প্রার্থীরা।

আলাদা তথ্য প্রদানকারী কর্মকর্তা থাকায় অভিযোগ বিষয়ে কথা বলতে রাজি হননি বিএমডিএর জনসংযোগ কর্মকর্তা মাহফুজুল হক।

প্রতিষ্ঠানটির মনিটরিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, তিনি কেবল প্রতিষ্ঠানের চলমান প্রকল্পগুলোর অগ্রগতির তথ্য জানাতে পারেন। এর বাইরে কোনো তথ্য জানানোর নির্দেশনা নেই তার কাছে। তিনি তথ্য প্রদানের ক্ষেত্রে কর্তাদের নির্দেশ পালন করেন মাত্র।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
দেশে ফিরে আসছেন

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
গ্রেপ্তার

বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জুন 15, 2026
সাক্ষ্যগ্রহণ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন 15, 2026
Latest News
দেশে ফিরে আসছেন

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গ্রেপ্তার

বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

সাক্ষ্যগ্রহণ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

স্থায়ী কমিটি

সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর

উদ্বেগ প্রকাশ

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চাইলেন জামায়াত সেক্রেটারি

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ভক্তদের নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!

ঢাকা–নারিতা ফ্লাইট

ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই

Bank

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

যুবদল নেতা

নারীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa