Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পদ্মা সেতুর উদ্বোধন হবে স্মরণকালের সেরা উৎসব : এনামুল হক শামীম
জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধন হবে স্মরণকালের সেরা উৎসব : এনামুল হক শামীম

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 17, 2022Updated:জুন 17, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হবে স্মরণকালের সেরা উৎসব। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় উল্লেখ করে তিনি বলেন, ‘সেতুর উদ্বোধন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু কোন লাভ হবে না। দেশের ইতিহাসে স্মরণকালের সেরা ও ঐতিহাসিক উৎসব হবে পদ্মার পাড়ে।’

পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম। (ফাইল ছবি)
Advertisement

উপমন্ত্রী আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির নতুন কমিটির অভিষেক ও ‘স্বপ্নের পদ্মা সেতু: সমৃদ্ধির পথে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে কাজ বন্ধ হয়ে যায়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পদ্মা সেতু নির্মাণ অগ্রাধিকার তালিকায় রাখেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সে সময় বিশ্বব্যাংক একটি মিথ্যা অজুহাত দিয়ে অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল। এরপর প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন নূন্যতম দুর্নীতি হয়নি। কানাডার আদালতে দুর্নীতির কোন প্রমাণ হয়নি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর ঘোষণা সবার আশংকা উড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করেন।

তিনি বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া নাকি পদ্মা সেতুর কাজ শুরু করেছিলেন। ডাহা মিথ্যা। বিএনপির জন্মই মিথ্যার ওপর। মিথ্যা বলাটাই তাদের স্বভাবে পরিণত হয়েছে। আগামী নির্বাচনেও দেশের মানুষ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

শরীয়তপুর সাংবাদিক সমিতি সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান  নগরবিদ ও সভাপতি শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট প্রফেসর নজরুল ইসলাম, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ শরীয়তপুর সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hajari Gur

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

জুন 16, 2026
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

জুন 16, 2026
আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

জুন 16, 2026
Latest News
Hajari Gur

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

শিক্ষা প্রতিমন্ত্রী

আমূল পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে : শিক্ষা প্রতিমন্ত্রী

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

News

কূটনৈতিক পাসপোর্ট না নেয়া প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা

আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa