
আজ সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের এক সেমিনারে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সেতু নয়, টানেল করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সেমিনারে জানানো হয়, রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপনে দাঁড়িয়ে গেছে পদ্মা সেতু। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। কাজ এখন অনেকটাই শেষ পর্যায়ে। সেতুর সার্বিক অগ্রগতি ৮৮ ভাগ। অন্যদিকে, রাজধানীর ভেতরে যানজট কমানো ও দ্রুতসময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চলছে মেট্রোরেলের কাজ। এরই মধ্যে ট্রায়াল রান দিয়েছে মেট্রোরেল। পাশাপাশি এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি টানেলের কাজও। এই প্রকল্পের সার্বিক অগ্রগতিও ৬০ ভাগের বেশি।
এখন থেকে যে কোনও ফোরলেন হাইওয়ে করলে সঙ্গে অবশ্যই সার্ভিস লেন রাখার জন্য সেমিনারে উপস্থিত প্রকৌশলীদের পরামর্শ দেন ওবায়দুল কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



