Advertisement
জুমবাংলা ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, গতকাল পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে এবং এর মাধ্যমে সেতুটি চালু হতে আরো এক ধাপ এগিয়ে গেল।

আজ রোববার (২ মে) নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সিলেট সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান।

মন্ত্রী জানান, এ পর্যন্ত মূল পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ২৫ ভাগ, নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ দশমিক ৫০ ভাগ। সরকার ২০২২ সালের জুন নাগাদ সেতুটি যানচলাচলের জন্য উন্মুক্ত করে দিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে বলেও তিনি জানান।

এ সময় তিনি এই মুহূর্তে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণের লক্ষ্যে নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হবার নির্দেশ দেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আব্দুল মালেক, সিলেট সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিআরটিএ এবং বিআরটিসি’র কর্মকর্তাগণ সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.