Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা থেকে তিন ঘণ্টায় বরিশালে পৌঁছে যাত্রীরা দারুন খুশি
জাতীয়

পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা থেকে তিন ঘণ্টায় বরিশালে পৌঁছে যাত্রীরা দারুন খুশি

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 26, 2022Updated:জুন 26, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে বরিশালে তিন ঘন্টায় পৌঁছে যাত্রীরা দারুন খুশি। ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে প্রথম যাত্রায় অল্প সময়ে বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টারমিনাল নতুল্লাবাদে পা রাখতে পারায় তারা আনন্দিত।

Advertisement

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বপ্নের পদ্মা সেতুর প্রথম দিনে একটু যানবাহনের চাপ থাকার কারনে টোলঘর পার হতে একটু বিলম্ব হওয়া সত্বেও যাত্রীদের মাঝে ছিল অন্যরকম আনন্দ উল্লাস। তারা প্রমত্ত পদ্মায় কোন নৌ-যানে ভেসে নয় এবারই প্রথম ইতিহাসের সাক্ষী হয়ে পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে আসতে পারায় জীবনে এক নতুন আনন্দ খুঁজে পেয়েছেন বলে বরিশালে আসা যাত্রীরা তাদের অভিমত প্রকাশ করলেন।

আজ রোববার বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টারমিনালে সর্বপ্রথম বেসরকারি শীতাতপ নিয়ন্ত্রিত সাকুরা পরিবহন ঢাকার সায়েদাবাদ বাস টারমিনাল থেকে ভোর সাড়ে ৫টায় ৪০ জন যাত্রী নিয়ে বরিশালে যাত্রা করে। তবে সাকুরা পরিবহনের বাসটি টোল ঘরে জ্যামে আটকা পড়লেও তারা বরিশালে সোয়া ১০টায় যাত্রী নিয়ে পৌঁছেন। তারা পুনরায় বেলা ১১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দ্যেশে যাত্রা করেন বলে বরিশাল সাকুরা কাউন্টার ইনচার্জ জানান।

সাকুরা পরিবহনের অপর গাড়ি সকাল সাড়ে ৬ টায় ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে তিন ঘন্টার মধ্যে বরিশালের নতুল্লাবাদ পৌঁছে যান।

এদিকে পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা গ্রীন লাইন এসি পরিবহন কর্তৃপক্ষ প্রথম দিনে ৪০ ও ২৭ সিটের ১২টি গাড়ি চালু করেছে।

বরিশাল গ্রীন লাইন কাউন্টার ইনচার্জ হাসান সরদার বাদশা জানান, স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যাত্রীদের দ্রুত আরামদায়ক সেবা দেয়ার লক্ষ্যে গ্রীন লাইন কর্তৃপক্ষ ব্রান্ড এসক্যানিয়া ও ম্যান নামের গাড়িগুলো জার্মান থেকে আমদামী করেছে। এছাড়া ভলবো গাড়িগুলো সুইডেন থেকে আমদানী করা হয়েছে।

তারা প্রথম দিনে বরিশালে ১২টি গাড়ি দিয়ে সার্ভিস শুরু করেছে। তাদের ৪০ সিটের এসি গাড়ির জন প্রতি ভাড়া ৭৫০ টাকা ।

অপরদিকে ২৭সিটের এসি গাড়ির ভাড়া জনপ্রতি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রীন লাইন পরিবহনের চালক ইয়াসিন জানান, সকাল সাড়ে ৬টায় ঢাকার আরামবাগ থেকে ছেড়ে আসার পর তাদের গাড়ি ৪০ মিনিট টোল ঘড়ে বিলম্ব হওয়ার পরেও তারা তিন ঘন্টায় বরিশালে আসতে পেরেছেন।

অপরদিকে বিআরটিসি কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের দেখা গেছে উপচেপড়া ভিড়। তারাও টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার জন্য অপেক্ষা করছেন।

এব্যাপারে বরিশাল বিআরটিসি ডিপো ইনচার্জ ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম বলেন, তারা এবার বরিশাল-ঢাকার জন্য ১৪টি এসি বাস সার্ভিস চালু করেছে।

এর মধ্যে ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটে ২টি, ভান্ডরিয়া ১টি ও বরিশাল-ঢাকা রুটে ১১টি এসি বাস সার্ভিস চালু করেছে।

তিনি আরো বলেন, তারা বরিশাল-ঢাকা গুলিস্তান পর্যন্ত জন প্রতি ৫০০ টাকা ভাড়া নেয়ার কারনে তাদের গাড়িতে যাত্রী চাপ রয়েছে এবং তারা আজ রোববার সকাল সাড়ে ১০ টায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকায় রওয়ানা দেয়।

অপর দিকে বরিশাল নতুল্লাবাদসহ কাশিপুর সড়কে বিভিন্ন যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় সেখানের সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক সদস্যদের অনেক বেগ পোহাতে হচ্ছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 16, 2026
আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

জুন 16, 2026
লাইসেন্স

লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

জুন 16, 2026
Latest News
ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

লাইসেন্স

লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নির্বাচন

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে আশ্বাস মন্ত্রীর

হাজিরা

রাঙ্গামাটিতে নেটওয়ার্ক না পেয়ে আমগাছে উঠে অনলাইন হাজিরা দিলেন শিক্ষক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa