Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পবিত্র ওমরাহ পালনে খরচ বাড়ছে ১১ হাজার টাকা
জাতীয়

পবিত্র ওমরাহ পালনে খরচ বাড়ছে ১১ হাজার টাকা

By Sibbir OsmanOctober 7, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : সৌদি আরবে চলতি বছর থেকে পবিত্র ওমরাহ পালনে যাওয়া ব্যক্তিদের ১১ হাজার ১৫১ টাকা বেশি গুণতে হবে। একইসঙ্গে যেনতেন ভাবে থাকার হোটেল ও যাতায়াতে গাড়ির বুকিং দেখিয়ে আর ভিসা করা যাবে না। এ ছাড়া হোটেল বুকিং ও যাতায়াতের টাকাও আন্তর্জাতিক ব্যাংক হিসাবের (আইবিএএন) মাধ্যমে ভিসার আবেদনের সময়ই পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে।
hajj

Advertisement

সৌদি সরকার ওমরাহর ভিসা ফি নতুন করে ৩০০ সৌদি রিয়াল (৬ হাজার ৭৬৫ টাকা) আরোপ, সৌদি ওমরাহ কোম্পানির সার্ভিস চার্জ ১০৫ রিয়াল (২ হাজার ২৬৭ টাকা) ও ভিসা সার্ভিস বাবদ ৯৪ রিয়াল (২ হাজার ১১৯ টাকা) সুনির্দিষ্ট করে দেওয়ার কারণে এই খরচ বৃদ্ধি পাবে।

এদিকে সার্ভিস প্রোভাইডিং সংস্থা মুনাচ্ছাকে ভিসা আবেদনের সময়ের মোট খরচের ২০ শতাংশ প্রদানের একটি বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। এই চার্জ আরোপ করা হলে খরচ আরও কয়েক হাজার টাকা বাড়বে।

এ ক্ষেত্রে উপরে উল্লেখিত অঙ্কের অর্থ ছাড়াও হোটেল ও গাড়ি ভাড়ার টাকারও ২০ শতাংশ যুক্ত হতে পারে। আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত আসতে পারে।

তবে সৌদি সরকার ওমরাহর জন্য যে ফি ও অন্যান্য চার্জ নির্ধারণ করেছে তাতে হোটেল এবং যাতায়াতের খরচ বাদ দিয়েও আগের তুলনায় অতিরিক্ত ৩৫০ রিয়ালের কম-বেশি প্রদান করতে হতে পারে। সৌদি সরকারের নির্দেশনার বাইরে সেখানে কারও কিছু বলার থাকে না।

এর আগে ওমরাহ ভিসার জন্য এজেন্সিগুলোকে মাত্র ২০০ থেকে ২৫০ রিয়াল পরিশোধ করতে হতো। এই অর্থ সৌদি কোম্পানিগুলোর সার্ভিস চার্জসহ অন্যান্য চার্জের নামে নেওয়া হতো।

সৌদি ওমরাহ কোম্পানিগুলো প্রতিযোগিতামূলকভাবে তাদের ভিসা প্রতি সার্ভিস চার্জ ৪০ রিয়াল থেকে ১০০ রিয়াল পর্যন্ত গ্রহণ করত। গাড়ি ভাড়া বাবদ গ্রহণ করত আরও ৫০ থেকে ৭০ রিয়াল।

এ ক্ষেত্রে ভিসা প্রদান করা ছাড়া সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অন্য কোনো দায়িত্ব ছিল না এবং কোনো রকমের ফিও নিত না। আগের নিয়মে একটি হোটেল দেখিয়ে দিলেই হতো। কেউ চাইলেই কোনো ওমরাহ এজেন্সি থেকে তাদের সার্ভিস চার্জসহ ৭ হাজার থেকে ৯ হাজার টাকা খরচ করে ওমরাহ ভিসা নিয়ে নিজের উদ্যোগে ওমরাহ পালনে চলে যেতে পারত।

এ বছর থেকে সেটি আর সম্ভব নয়। প্রথম দিকে কিছু সংবাদমাধ্যমে ওমরাহ খরচ কমবে মর্মে ভুল তথ্য পরিবেশিত হওয়ার কারণে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে এর আগে ওমরাহর ওপর সরকারের কোনো ফি ছিল না। এখন নতুন করে ৩০০ রিয়াল ধার্য হয়েছে। গত বছর ওমরাহ মৌসুমে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ ওমরাহ পালন করেছে।

সৌদি সরকার হজ ও ওমরাহ ভিসার জন্য নতুন করে ৩০০ রিয়াল ধার্য করলেও তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ওমরাহর ক্ষেত্রে অতিরিক্ত ২ হাজার রিয়াল প্রদানের যে বাধ্যবাধকতা ছিল তা রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে তুলে নিয়েছেন।

ফলে এখন কোনো ব্যক্তি নির্ধারিত ফি প্রদান করে যেকোনো সময়ই একাধিকবার ওমরাহ পালন করতে পারবেন। এর ফলে বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে ওমরাহ যাত্রী অনেক বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

এজেন্সিগুলো প্রথম দিকে সব খরচ মিলিয়ে সর্বনিম্ন ৬৫ হাজার টাকা থেকে ওপরের দিকে ওমরাহ প্যাকেজ দিয়েছিল। যদিও পরে মধ্যপ্রাচ্যগামী বিমানের ফ্লাইট সংকটের কারণে শেষের দিকে প্যাকেজ মূল্য অনেক বেড়ে যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa