Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি পরপর তিন বার দল ক্ষমতায় থাকায় অনেকের মাঝে আলস্য এসেছে: তথ্যমন্ত্রী
রাজনীতি

পরপর তিন বার দল ক্ষমতায় থাকায় অনেকের মাঝে আলস্য এসেছে: তথ্যমন্ত্রী

By iNews DeskJanuary 23, 20213 Mins Read

পরপর তিন বার দল ক্ষমতায় থাকায় অনেকের মাঝে আলস্য এসেছে: তথ্যমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ পরপর তিন বার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে অনেকের মাঝে আলস্য এসেছে। এই আলস্য ঝেড়ে ফেলতে হবে। একইসঙ্গে দলের মধ্যে কিছু সুবিধাভোগী, কিছু সুযোগসন্ধানী নানাভাবে অনুপ্রবেশ করেছে। অনেকে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

শনিবার (২৩ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ইছাখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় ড. হাছান মাহমুদ বলেন, ‘সবাই দলের কর্মী, আমাদের মূল ঠিকানা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। একজন কর্মী হিসেবে আমরা কেউ নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হয়েছি, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেউ মেয়র কিংবা কাউন্সিলর ও মেম্বার হয়েছি। কিন্তু আমাদের মূল ঠিকানা হচ্ছে দল। তাই দলের সাংগঠনিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চার বার ও পরপর তিন বার রাষ্ট্র ক্ষমতায়। এই পরপর তিন বার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পেছনে মূল কারিগর হচ্ছে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্ব, দূরদর্শিতা, সংকট মোকাবিলায় তার সাহস ও ধৈর্য, একইসঙ্গে আমাদের সাংগঠনিক শক্তি। তৃণমূল পর্যায়ে আমাদের সাংগঠনিক শক্তি এবং বিস্তৃতির কারণেই আমরা পর পর তিন বার রাষ্ট্র ক্ষমতায়।‘

বিত্ত যখন রাজনীতি নিয়ন্ত্রণ করে, তখন রাজনীতি বিক্রি হয়ে যায় বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অর্থ-বিত্ত রাজনীতি নিয়ন্ত্রণ করবে এটা হতে পারে না। বিত্ত কখনও রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের রাজনীতিটা বিত্তের কাছে বিক্রি করতে পারি না। রাজনীতি থাকবে রাজনৈতিক কর্মীদের হাতে। এটি মাথায় রাখতে হবে সবাইকে।‘

আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘রাঙ্গুনিয়া আওয়ামী লীগ একটি ঐক্যবদ্ধ সংগঠন। আমাদের সাংগঠনিক শক্তি অনেক গভীরে। যেকারণে গত কয়েক বছরে প্রতিটি নির্বাচনে আমরা অত্যন্ত ভালো ফল করতে সক্ষম হয়েছি। দলই আমাদের মূল ঠিকানা, দলের কারণে আজ আমরা রাষ্ট্র ক্ষমতায়। সুতরাং সবার ওপরে দলীয় কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে দলের নেতা মনোনয়ন করার সময় তাকেই গুরুত্ব দিতে হবে যিনি দলের জন্য নিবেদিত প্রাণ, দলের জন্য নিষ্ঠাবান।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে আমাদের দলীয় সভানেত্রীর প্রতি আস্থাশীল এবং দুঃসময়ে দলের জন্য যারা কাজ করেছেন এসব বিষয় মাথায় রাখতে হবে। তার অর্থবিত্ত থাক আর না থাক, তাকেই দলে আনতে হবে।‘

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, আবুল কাশেম চিশতি, ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, লোকমানুল হক তালুকদার, আকতার কামাল চৌধুরী, আবু জাফর চেয়ারম্যান, ইকবাল হোসেন, আকতার হোসেন খাঁন, গিয়াস উদ্দিন খাঁন স্বপন, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, এমরুল করিম রাশেদ, আবু তাহের, কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa