Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কোহলিকে অন্যরকম পরামর্শ যুবরাজের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কোহলিকে অন্যরকম পরামর্শ যুবরাজের

By জুমবাংলা নিউজ ডেস্কApril 29, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে একের পর এক ম্যাচ হয়ে যাচ্ছে। কিন্তু খারাপ ছন্দ চলছে বিরাট কোহলির। বড় রান কিছুতেই আসছে না তার ব্যাটে। আইপিএলের চলতি আসরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এ সাবেক অধিনায়ক সবশেষ পাঁচ ম্যাচে করতে পেরেছেন মাত্র ২২ রান, দুইবার আউট হয়েছেন গোল্ডেন ডাক তথা মুখোমুখি প্রথম বলেই।

কোহলিকে অন্যরকম পরামর্শ যুবরাজের
ফাইল ছবি

কোহলির এমন অফফর্ম শুধুমাত্র ব্যাঙ্গালুরুর মাথাব্যথার কারণ নয়, ভারতীয় ক্রিকেট দলেরও বড় চিন্তার কারণ। কেননা ছয় মাসের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলির ছন্দে ফেরা খুব বেশি জরুরি ভারতের জন্য। তাই কোহলিকে অন্যরকম এক পরামর্শ দিয়েছেন যুবরাজ সিং।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিই ছিলেন সর্বেসর্বা। এই চার বছরে তার রানের গড় ছিল যথাক্রমে ৭৫.৯৩, ৭৫.৬৪, ৫৫.০৮ ও ৬৮.০০। কিন্তু এরপর থেকেই আর চেনা ছন্দে নেই তিনি। বিশেষ করে ২০২০ ও ২০২১ সালে টেস্ট ক্রিকেটে তার গড় মাত্র ১৯.৩৩ ও ২৮.২১। চলতি বছর রান করেছেন ৩৭.৮০ গড়েম।

২০১৭ সালের আগস্ট থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিন ফরম্যাটে ১৭টি সেঞ্চুরি করেছিলেন কোহলি। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর থেকে আর সেঞ্চুরির দেখা নেই এ তারকার ব্যাটে। যুবরাজের মতে, কোহলিকে আবার শুরুর দিনগুলোর মতো করে ভাবতে হবে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ‘আমার মতে কোহলিকে তার শুরুর দিনগুলোতে ফিরে যেতে হবে এবং ভাবতে হবে সে মানুষ হিসেবে কেমন ছিল? সে তখন স্বাধীন এক ব্যক্তি ছিল, যে সবসময় ফুর্তি মেজাজে থাকতো। তাকে সেই সব দিনগুলোর দিকে ফিরে তাকাতে হবে।’

ভারতের অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘অবশ্যই সে এখন খুশি নয় এবং মানুষও তাকে নিয়ে খুব একটা খুশি নয়। কারণ আমরা কোহলির আরও অনেক বেশ বেঞ্চমার্ক দেখেছি, সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে দেখেছি। তবে সেরা খেলোয়াড়দের সঙ্গেও এমনটা হয়।’

তাই খানিক পরিবর্তন আনার পরামর্শে জোর দিয়ে যুবরাজ বলেন, ‘কোহলির এখন মুক্ত-স্বাধীন মনের মানুষ হতে হবে। সে যদি নিজেকে বদলাতে পারে এবং আগে যেমন ছিল তেমন হতে পারে, তাহলে এর ছাপ খেলায়ও পড়বে। সে নিজেকে এ যুগের সেরা হিসেবে প্রমাণ করেছে এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করে।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa