Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পরিচয় পাওয়ায় গেলো ভোলায় পুলিশের ওপর হামলার নির্দেশদাতা ছাত্রদল নেতার
জাতীয়

পরিচয় পাওয়ায় গেলো ভোলায় পুলিশের ওপর হামলার নির্দেশদাতা ছাত্রদল নেতার

By iNews DeskOctober 23, 2019Updated:October 23, 20193 Mins Read

3fg

Advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বোরহানউদ্দিন ঈদগা মাঠে প্রতিবাদ সমাবেশের একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। ওই মাঠের পাশেই মার্কাস মসজিদ। মসজিদের দোতলার মেঝেতে অসংখ্য ইট। উচ্ছৃঙ্খল লোকজন যাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে না পারে সেজন্য মুসল্লিরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাধা দিতে। কিন্তু তারপরও শার্ট গেঞ্জি জিন্স প্যান্ট পরা কিছু অল্প ও মধ্য বয়সী যুবক দোতলায় ঢুকে পড়ে। এরপর নিচে আরেক দল লোক লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা এক পর্যায়ে লাঠিগুলো ওপরে নিক্ষেপ করে হামলাকারীদের কাছে। এ সময় কিছু যুবক ওই লাঠি নিয়ে তা-ব চালায়। জানা যায়, মসজিদের ভেতরের রুমে তখন আটকা ছিল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একে এম এহসানউল্লাহসহ পুলিশ সদস্যরা।

তারা প্রাণ বাঁচাতে মসজিদের ভেতরে আশ্রয় নেন। কিন্তু তাদের ওপর হামলা চালাতে মসজিদের রুমের দরজা লাঠি দিয়ে ভাঙ্গার চেষ্টা চালানো হয়। এ সময় কিছু মুসল্লি উত্তেজিত যুবকদের থামাতে প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে দেখা যায়, পরিস্থিতি সামাল দিতে এবং নিজেদের বাঁচাতে একের পর এক অতর্কিতভাবে গুলি চালায় পুলিশ। এরই এক পর্যায়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাকে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এদিকে সংঘর্ষ শেষে দেখা যায় চার যুবক নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয় দুই শতাধিক মানুষ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে আরও দেখা যায়, রবিবার বিক্ষোভ সমাবেশের শুরুতে মাঠের ভেতরে এক যুবক আল্লাহ ও নবীকে নিয়ে ফেসবুকে মেসেজ দেয়া যুবক বিপ্লব চন্দ্র শুভকে ইঙ্গিত করে বলতে থাকে ‘ওকে গুলি করে মারে না কা।’ বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জানান, তিনি ওই যুবকের ভিডিও ফুটেজ দেখেছেন। তিনি নিশ্চিত করে বলেন, ওই যুবকের নাম আশ্রাফ আলী সবুজ। সে ছাত্রদলের সভাপতি। এছাড়াও ওই সমাবেশে যুবদলের এক নেতা এবং প্রতিবাদ সভার মঞ্চে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের সাবেক এক আমীর ছিলেন। তিনি আরও বলেন, যা ঘটেছে তৌহিদী জনতার নামে, সেটা বিএনপি জামায়াতের চক্রান্ত। বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতির নাম আশ্রাফ আলী সবুজ বলে নিশ্চিত করেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ জানান, তারা ফেসবুকে ভাইরাল হওয়া ওই যুবকের ‘ওকে গুলি করে মারে না কা’ ভিডিওটি নিশ্চিত হতে যাচাই-বাছাই করছে। নিশ্চিত হলে বলা যাবে। তদন্ত চলছে। এটা নিয়ে কাজ চলছে। তিনিও ওই যুবকের নাম আশ্রাফ আলী সবুজ বলে শুনেছেন। ওসিকে তদন্তের জন্য বলেছি। এছাড়াও যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে আলাদা আলাদাভাবে নাম-পরিচয় বের করার কাজ চলছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে শহরের পরিস্থিতি শান্ত ছিল। তবে বিকেলে সর্বদলীয় মুসলিম ঐক্যপরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে জনমনে এক ধরনের ভীতি বিরাজ করছিল। কিন্তু ভোলার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪শ’ পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয় বলে পুলিশ সূত্র জানায়। তাদের ভোলার বিভিন্নস্থানে বাসযোগে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টা থেকে ভোলা বাংলা স্কুল মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রচুর নেতাকর্মী অবস্থান নেন। সূত্রঃ কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
সবজির বাজার

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

July 10, 2026
Rain

সারাদেশে টানা ২ দিন ভারী বৃষ্টির আভাস

July 10, 2026
মাহদী আমিন

বন্যাকবলিতদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : মাহদী আমিন

July 10, 2026

Latest News

সবজির বাজার

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

Rain

সারাদেশে টানা ২ দিন ভারী বৃষ্টির আভাস

মাহদী আমিন

বন্যাকবলিতদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : মাহদী আমিন

সংস্কৃতিমন্ত্রী

শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

Nadi

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্দরে সতর্কসংকেত বহাল

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa