
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে করে স্ত্রী-কন্যাকে নিয়ে আরব- আমিরাতের উদ্দেশ্যে বিমানে চড়ে বসেন সাকিব।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের ৪৮তম বার্ষিকীতে মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদকে পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছেন সাকিব।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেইদিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



