মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগেও ব্যর্থ ছিলেন। তবে কানাডায় ধীরে ধীরে ফর্মে ফিরছেন টাইগার এই অলরাউন্ডার। ছন্দে আছে তার দলও।

সাকিব

Advertisement

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে হ্যাট্টিক জয়ের স্বাদ পেয়েছে বাংলা টাইগার্স মিসিসাগা। ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা।

এদিকে, ক্রিকেটের অবসরে এবার পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেলেন সাকিব। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন, ফ্যামিলি টাইম।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল সাকিব। এখন পর্যন্ত তিনি নীরবই আছেন। যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত-সমর্থকরা। দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারেনি। দিন দুয়েক আগেই সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়েন সাকিব।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এই প্রসঙ্গে। কিছুটা ক্ষোভের সুরেই জানতে চাইলেন, চলমান এই অস্থিরতায় তিনি কেন নীরব। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা যায়, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

ব্রা ছাড়াই ঢিলেঢালা পোশাকে সোফিয়া আনসারি, দেখেই ঘাম ঝরছে পুরুষদের

এসময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এসময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য এসময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না সে কথাও জানতে চান। ভক্ত ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়ে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.