
সোমবার (২৬) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা-সেতু পাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাসভির মহিম ওই এলাকার ইব্রাহিম হকের ছেলে।
স্থানীয়রা জানান, তাসভির মহিম আমনুরা কশিম উদ্দিন মিয়া (কে এম) উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসএসি পরীক্ষায় অংশ নিয়েছিল। রোববার (২৫ ফেব্রুয়ারি) রুটিন অনুযায়ী তার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু তার ভাষ্য পরীক্ষা আশানুরূপ ভালো হয়নি। এজন্য ওই রাতেই নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাসভির।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



