Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পর্যায়ক্রমে ফ্লাইওভারের নিচের জায়গা দখলমুক্ত করা হবে : ডিএসসিসি মেয়র
জাতীয়

পর্যায়ক্রমে ফ্লাইওভারের নিচের জায়গা দখলমুক্ত করা হবে : ডিএসসিসি মেয়র

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 10, 2021Updated:March 10, 20212 Mins Read
ব্যারিস্টার তাপস
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: পর্যায়ক্রমে ফ্লাইওভারের নিচের জায়গা দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ নগরীর ৪২ নম্বর ওয়ার্ডের লক্ষীবাজার এলাকায় ‘লক্ষীবাজার খেলার মাঠ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘ফ্লাইওভারের নিচের জায়গাগুলো ব্যাপকভাবে দখল অবস্থায় রয়েছে, অব্যবস্থাপনায় ময়লা-আবর্জনায় ভরপুর হয়ে রয়েছে। বিভিন্ন মহল সেগুলো দখল রেখেছে। সেগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করব। যাতে যান চলাচল করতে পারে, সে ব্যবস্থা করা হবে এবং খোলামেলা পরিবেশ থাকে, সে ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, আজ থেকে নতুন এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চৌরাস্তাগুলোতে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হচ্ছে, আধুনিকায়নের প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। আজকে মগবাজার চৌরাস্তা থেকে এই কার্যক্রম আরম্ভ হয়েছে।

এ সময় ডিএসসিসি মেয়র বলেন, ‘আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য উন্মুক্ত স্থান, খেলার মাঠ করতে চাই। এই লক্ষ্মীবাজার এলাকায় এক চিলতে পরিমাণও ফাঁকা জায়গা নেই যেখানে শিশুরা খেলাধুলা করতে পারে। আজকের এই লক্ষ্মীবাজার মাঠটি যদিও ছোট তবুও এটা উদ্ধার করে মাঠ করে দিয়েছি। এর আগে এখানে অবৈধ দখলদার এটাকে দখলে রেখে মার্কেট কার্যক্রম পরিচালনা করছিল, এটা অবৈধ দখলমুক্ত করেছি। এভাবে প্রতিটি ওয়ার্ডে আমাদের সন্তানদের খেলার মাঠের ব্যবস্থা করবো। ইতোমধ্যে ৭, ১৩, ২৭ ও ৩৫ নম্বর ওয়ার্ডে জায়গা চিহ্নিত করেছি। সেখানে আমরা সন্তানদের জন্য উন্মুক্ত স্থান, খেলার মাঠের ব্যবস্থা করব।’

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, খালগুলো অবৈধ দখলমুক্ত হচ্ছে, পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। সেই সাথে খালগুলোর পানি প্রবাহ ঠিক রাখতে কাজ করে যাচ্ছি। মশক নিয়ন্ত্রণে কাজ করছি। আগের তুলনায় মশা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগামীতে ডিএসসিসি এলাকায় মশা আরও নিয়ন্ত্রণে আসবে।

সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে এর আগে মেয়র মগবাজার চৌরাস্তায় মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও নানাবিধ দিক-নির্দেশনা দেন। পরে তিনি মগবাজার চৌরাস্তা থেকে হেঁটে রমনা থানা পর্যন্ত ঘুরে দেখেন এবং বেশ ক’টি জায়গায় দাঁড়িয়ে যানজট নিরসনে নানা রকম নির্দেশনা দেন।

মাঠ উদ্বোধনের পরে তিনি মিটফোর্ড হাসপাতালের সামনে চলমান রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেন এবং এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরকে তা আগামী ২২ তারিখের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দার আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সী মোহাম্মদ আবুল হাসেম, কাজী মো. বোরহান উদ্দিন, মো. খায়রুল বাকের উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
China

বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

July 18, 2026
কাশিমপুর মহিলা কারাগার

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

July 18, 2026
বৃষ্টির আভাস

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

July 18, 2026

Latest News

China

বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

কাশিমপুর মহিলা কারাগার

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

বৃষ্টির আভাস

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa