Advertisement

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমের উদযাপনের চারটি ভিন্ন চিত্র দেখা গেল আজ। ফিফটিটা নির্লিপ্ত ভঙ্গিতেই উদযাপন করলেন। মুমিনুল হকের সেঞ্চুরির পর ইএসপিনের ধারা বিবরণীর মন্তব্য, মুশফিক নিশ্চয় কিছুটা বুনো উল্লাস করবেন। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মুশফিককে দলে নেওয়া নিয়ে উঠেছির প্রশ্ন।

পারফরম্যান্স জনিত কারণে না হলেও, পাকিস্তান সফরের দলে বারবার পরিবর্তন আনতে হবে বলে এমন কথা ভাবেন বোর্ডর কর্তা ও টিম ম্যানেজমেন্ট। কিন্তু মুশফিক সেঞ্চুরি করে তেমন উচ্ছ্বাস দেখালেন না। ব্যাটটা জোরের ওপর ঘুরালেন বাতাসে। আরও একটা শট খেলার মতো। তাকে ঘিরে ওঠা অহেতুক বিতর্ক যেন শট খেলে মাঠ ছাড়া করলেন তিনি।

এরপর মুশফিকের ব্যাট থেকে বের হলো দেড়শ’ রানের ইনিংস। মুশফিক এবার হেলমেটও খুললেন না। ওপরে তাকিয়ে সৃষ্টি কর্তাকে স্মরণ করলেন। তবে মুশফিক ডাবল সেঞ্চুরি করে উদযাপনে আনলেন ভিন্নতা। এবারও জোরে বাতাসে ব্যাট ঘুরালেন। হেলমেট খুলে ব্যাট তুলে ধরলেন। সিজদাহ করলেন। সঙ্গে বাঘের থাবায় প্রতিপক্ষকে ঘায়েল করার উদযাপনও দেখালেন।

বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৮ সালের শেষে দুটি ডাবল সেঞ্চুরির মালিক হন মুশফিক। রেকর্ড গড়েন উইকেটরক্ষক হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির। এবার ব্যাটসম্যান হিসেবে ডাবল করলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন। টেস্টে বাংলাদেশের করা পাঁচ ডাবল সেঞ্চুরির তিনটিই মুশফিক লিখলেন নিজের নামে।

সঙ্গে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান করারও কীর্তি গড়লেন তিনি। ছাড়িয়ে গেলেন তামিম ইকবালকে। টেস্টে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল খেলেছেন ৫৯ ম্যাচ। নয় সেঞ্চুরি ও ৩৮.৬১ গড়ে করেছেন চার হাজার তিনশ’ ৬৪ রান। আর মুশফিক তার ডাবল সেঞ্চুরিতে ৭০ টেস্টে ৭ সেঞ্চুরি ও ৩৬.৪৭ গড়ে করেছেন চার হাজার চারশ’ ১৩ রান। তাদের পরে আছেন সাকিব আল হাসান।

তবে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের গন্ডিটা ছাড়াতে পারল না বাংলাদেশ। মুশফিকের ২১৯ রানই থাকল দেশ সেরা ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য ইনিংসটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল মুশফিকের। হাতে দিনও ছিল দুইটা। তবে ফোরকাস্টে আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা আছে বলেই হয়তো একটু এগিয়ে থাকতে চেয়েছে বাংলাদেশ। পড়ন্ত বেলায় জিম্বাবুয়ের দুটি উইকেট তুলে নিয়েও কিছুটা এগিয়ে গেছেন মুমিনুলরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.