Advertisement

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারেনি পাকিস্তান।

গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরির (১৫৮ রান) ওপর ভর করে ৩৩১ রানের বিশাল স্কোর দাঁড় করায় পাকিস্তান।

ওপেনিংয়ে নামেন ইমাম উল হক ও ফখর জামান। দলীয় ২১ রানের মাথায় মাত্র ৬ রান করে বিদায় নেন ফখর জামান। এরপর অধিনায়ক বাবার আজমের সঙ্গে জুটি ধরেন ইমাম উল হক। দলীয় ১১৩ রানের মাথায় ব্যক্তিগত ৫৬ রান করে তার বিদায়ের পর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি ধরেন সফরকারী দলের অধিনায়ক। তাদের দুজনের জুটি থেকে আসে ১৭৯ রান। যা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ জুটি (৩য় উইকেটে)।

শেষ পর্যন্ত ১৩৯ বলের বিনিময়ে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নেন বাবর আজম। যা তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি এবং এটা তুলে নিয়েছেন মাত্র ৮১তম ম্যাচে। অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ান করেছেন ৭৪ রান।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেছেন ব্রাডন কার্স। এছাড়া সাকিব মাহমুদ ৩টি ও ম্যাথু পার্কিনসন নিয়েছেন একটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতে ৭ উইকেটের বিনিময়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেমস ভিনস।

এছাড়া ফিলিপ সল্ট ৩৭, জ্যাক ক্রলি ৩৯, বেন স্টোকস ৩২, লুইস গ্রেগরি ৭৭, ক্রেগ ওভারটন ১৮ ও ব্রাইডন কার্স করেন ১২ রান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন হারিস রউফ। এছাড়া শাদাব খান ২টি ও হাসান আলি ১টি উইকেট নেন।

এর আগে প্রথম দুটি ম্যাচেও পরাজয়বরণ করে পাকিস্তান। আগামী ১৬ জুলাই থেকে দু্ই দলের মধ্যে টি-টিয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথমটি অনুষ্ঠিত হবে নটিংহামের ট্রেন্ট ব্রিজে। পরের ম্যাচ দুটি যথাক্রমে ১৮ ও ২০ জুলাই।

প্রসঙ্গত, ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত হওয়ায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর মাত্র ২ দিন আগে পুরো ইংল্যান্ড দলকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়। ফলে তাৎক্ষণিকভাবে বিকল্প দল ঘোষণা করে ইসিবি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.