
তিনি স্পষ্ট জানান, আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। বন্ধুত্ব মানেই যে তাকে বিয়ে করতে হবে, এমন কোনও বিষয়ও নেই। যে ছবিকে ঘিরে তার সঙ্গে পাকিস্তান ক্রিকেটারের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে, তা দুবাইতে তোলা।
তামান্নার দাবি, দুবাইয়ের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হন তিনি। সেখানেই তার সঙ্গে আব্দুর রাজ্জাকের দেখা হয়। এরপরই তাদের বিয়ে নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। যা অহেতুক বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি বিয়ে করার এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানান বাহুবলি অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০১৭ সালে একটি গয়নার দোকানে একসঙ্গে দেখা যায় তামান্না ভাটিয়া এবং আব্দুর রাজ্জাককে। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, তাদের বিয়ে নিয়ে শুরু হয় গুঞ্জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



