Advertisement
জুমবাংলা ডেস্ক : পাকিস্তান দিবস উপলক্ষে দেশটির জনগণ ও প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার( ২৩ মার্চ) ইমরান খানকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, ইসলামাবাদসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে।

চিঠিতে শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষে এবং আমার পক্ষ থেকে, আপনাকে এবং আপনার মাধ্যমে, পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

চিঠিতে বলা হয়েছে, দুই দেশের জনগণ তখনই উপকৃত হবে যখন উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের যাত্রা সমুন্নত রাখবেন।

সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ এবং সেই সঙ্গে পাকিস্তানের জনগণের ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.