পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে স্মরণীয় জয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক বার্তায় তিনি টাইগারদের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

অভিনন্দন

Advertisement

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১০৪ রানের বড় ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করে। এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দুটি টেস্ট জয় এসেছিল পাকিস্তানের মাটিতে। এবার নিজেদের মাঠেও জয় তুলে নিল বাংলাদেশ। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা।

ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ৪১৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৮৬ রান তোলে। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা দিলে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দাঁড়ায়। তবে লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায়।

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে বড় ভূমিকা রাখেন তরুণ পেসার নাহিদ রানা। মাত্র ১১ রানের ব্যবধানে পাকিস্তানের শেষ পাঁচ উইকেটের পতন ঘটে। এর মধ্যে একাই চারটি উইকেট শিকার করেন তিনি। পুরো ইনিংসে ৪০ রান খরচায় পাঁচ উইকেট নেন নাহিদ, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং নৈপুণ্য।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.