
পাকিস্তান ম্যাচের আগে আরও একবার সেই নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গ উঠতেই সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন কোহলি। রেগেমেগে তিনি বলেন, ‘পুরো ঘটনা আগেই বিস্তারিত ব্যাখ্যা করেছি। মনে হয় না, এই বিষয়ে আর নতুন কিছু বলার আছে। আমাদের আপাতত যাবতীয় ফোকাস দল হিসেবে বিশ্বকাপে ভালো খেলা। অনেকেই এই ঘটনা নিয়ে খোঁচাখুঁচির চেষ্টা করছেন। যেগুলোর কোনো মানে হয় না। আমি এমন কেউ নই যে আমাকে ছাড়া কিছু হবে না। আমি অবশ্যই সমর্থন দিয়ে যাব।’
একদিন আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, নেতৃত্ব ছাড়ার বিষয়ে কোহলির ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি। কোহলি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে কোহলি আরও বলেন, ‘সততার সঙ্গে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছিলাম। আমার ব্যাখ্যার বাইরেও যদি কারোর মনে হয়, আরও কিছু বিষয় আছে, তাঁদের প্রতি আমার সহানুভূতি থাকল। যা ভাবা হচ্ছে ঘটনা মোটেই সেরকম নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



