Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) পাকিস্তানের বিপক্ষে শেষ ৫ লড়াইয়ে চারটিতেই জয় টাইগারদের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে শেষ ৫ লড়াইয়ে চারটিতেই জয় টাইগারদের

By Shamim RezaJuly 5, 20192 Mins Read

পাকিস্তানের বিপক্ষে শেষ ৫ লড়াইয়ে চারটিতেই জয় টাইগারদের

Advertisement
স্পোর্টস ডেস্ক : অসম্ভব সমীকরণের মুখোমুখি পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে তুলে নিতে হবে ৩১৬ রানের বিশাল ব্যবধানের জয়। অর্থাৎ পাকিস্তান যদি ৪০০ রান করে তবে বাংলাদেশকে অলআউট করতে হবে মাত্র ৮৪ রানে! অথচ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোনো দলই এখন পর্যন্ত ২৯০ রানের বেশি ব্যবধানে হারেনি। সেক্ষেত্রে সেমিফাইনালে যেতে হলে টাইগারদের বিপক্ষে রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে। অথচ পাকিস্তানের বিপক্ষে পাঁচবারের মধ্যে টাইগারদের চার জয়ই এসেছে সবশেষ পাঁচবারের দেখায়। এছাড়া বিশ্বকাপে একবারের দেখায় ১৯৯৯ আসরে পাকিস্তানকে হারায় টাইগাররা।

যদিও ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান ৩১ বার ও বাংলাদেশ ৫ বার জয় পেয়েছে। তবে মজার ব্যাপার পরিসংখ্যানে বেশ পিছিয়ে থাকলেও এই পাঁচবারের মধ্যে টাইগারদের চার জয়ই এসেছে সবশেষ পাঁচবারের দেখায়।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের শতভাগ জয় হলেও এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল। তাও আবার সেই ১৯৯৯ আসরে। সেবারও এই ইংল্যান্ডই ছিল আয়োজক। যেখানে নিজেদের অভিষেক বিশ্বকাপ খেলতে এসেই পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে দারুণ ইতিহাস গড়ে টাইগাররা।
১৯৯৯ সালের পর এই দুটি দল আর কখনও বিশ্বকাপে একই গ্রুপে খেলেনি। এমনকী নকআউট পর্বেও মুখোমুখি হয়নি। ফলে বিশ্বমঞ্চে ৯২’র চ্যাম্পিয়নদের বিপক্ষে শতভাগ জয়ের পরিসংখ্যানই অটুট আছে বাংলাদেশের।

৯৯’র সে ম্যাচে পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম টস জিতে আমিনুল ইসলামের বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। আকরাম খান দলীয় সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া, শাহরিয়ার হোসেন ৩৯ করেন। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২২৩ রান করে।

অফ স্পিনার সাকলাইন মুশতাক ৩৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ৪২ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলে। ৪৪.৩ ওভারে ১৬১ রানেই শেষ হয়ে যায় পাকিস্তান। খালেদ মাহমুদ ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন।

সেবার আসরে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকেও হারায় বাংলাদেশ।

২০ বছরের ব্যবধানে ফের বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে মঞ্চ যখন সেই ইংল্যান্ড ও দল হিসেবে টাইগাররা বেশ ধারাবাহিক, তাই শতভাগ জয়ের ধারা ধরে রাখতে চাইবে বাংলাদেশ। এই আসরে নিজেদের শেষ ম্যাচে আজ শুক্রবার বাংলাদেশ-পাকিস্তান মাঠের লড়াইয়ে নামবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফুটবল

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

July 18, 2026
ইব্রাহিমোভিচ

ফাইনালে কার পক্ষে বাজি ধরলেন ইব্রাহিমোভিচ

July 18, 2026
স্পেন কোচ

মেসিকে থামাতে যে পরিকল্পনার কথা জানালেন স্পেন কোচ

July 18, 2026

Latest News

ফুটবল

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

ইব্রাহিমোভিচ

ফাইনালে কার পক্ষে বাজি ধরলেন ইব্রাহিমোভিচ

স্পেন কোচ

মেসিকে থামাতে যে পরিকল্পনার কথা জানালেন স্পেন কোচ

ফাইনালের রেফারি প্যানেল

ফাইনালের রেফারি প্যানেল চূড়ান্ত, কারা আছেন?

golden

ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই

মেসি

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

বিশ্বকাপ ফাইনাল

দুই বলের ও টানা দুই দেশের হয়ে ফাইনালসহ বিশ্বকাপ ফাইনালের ১০ মজার গল্প

গোল্ডেন বল-বুট-গ্লাভস

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

মাসচেরানো

বিতর্কে মাসচেরানো বললেন, ‘আমাদের মেসি আছে’- চুপ হয়ে গেলেন জাভি!

১০ নম্বর জার্সি

নিলামে পেলের ১০ নম্বর জার্সির অবিশ্বাস্য দাম!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa