
সাময়িকীটির মার্চ সংখ্যাটি সাজানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে। এখানে সাতটি নিবন্ধ স্থান পেয়েছে ।
ইংরেজি ভাষায় লেখা এই প্রবন্ধগুলোর প্রথমটি লিখেছেন ড. ফরিদা খান। তিনি কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। তিনি তার প্রবন্ধের নাম দিয়েছেন ‘টেকিং স্টক’। এর পরের প্রবন্ধেটির নাম ‘লাইফ বিগিনস অ্যাট ৫০’। এটি লিখেছেন পাকিস্তানের সাবেক সিনেটর জাভেদ জব্বার। তিনি একজন লেখক, প্রাক্তন সিনেটর এবং ফেডারেল মন্ত্রী।
তৃতীয় প্রবন্ধটি লিখেছেন ডা. আহরার আহমদ। তার প্রবন্ধের নাম ‘প্লিজেন্ট সারপ্রাইজ’। চতুর্থ প্রবন্ধটির নাম ‘ফাস্ট ট্র্যাক’। এটি লিখেছেন মাজেদ আজিজ। পঞ্চমটি লিখেছেন, ডানকান বার্টলেট। নাম দিয়েছেন ‘ম্যালাইস টুওয়ার্ডস নান?’
ষষ্ঠ প্রবন্ধটির নাম ‘ডেভেলপমেন্ট মিরাকল’। লিখেছেন, বিরুপাক্ষ পাল। সপ্তমটি লিখেছেন আসিফ জাবেদ। নাম দিয়েছেন, ‘ইকোনমিক সলিউশন’।
প্রসঙ্গত, ১৯৭৭ সাল থেকে প্রতিমাসে নিয়মিত প্রকাশিত হচ্ছে এই সাময়িকীটি। প্রথমে এটির নাম ছিল থার্ড ওয়ার্ল্ড। এরপর ১৯৯৭ সালে নাম বদল করে রাখা হয় সাউথ এশিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



