সম্প্রতি পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ নামক একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে। রোববার পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, এই অভিযানে অন্তত ৪১৫ জন আফগান তালেবান সদস্য নিহত এবং ৫৮০ জনেরও বেশি আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে পাকিস্তান জানায়, তারা ১৮২টি চেকপোস্ট ধ্বংস করেছে এবং ৩১টি চেকপোস্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া ১৮৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি গান ধ্বংস করার পাশাপাশি আফগানিস্তানের ৪৬টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই অভিযানকে কেন্দ্র করে বর্তমানে সীমান্ত অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এসব দাবি করা হলেও স্বাধীন কোনো সূত্র থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এমনকি আফগান তালেবানের পক্ষ থেকেও এখন পর্যন্ত এই অভিযান বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


