Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পাকিস্তানের হারের পর জেল টুইট করে যা জানালেন ইমরান খান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তানের হারের পর জেল টুইট করে যা জানালেন ইমরান খান

By Md Eliasআগস্ট 28, 20242 Mins Read

পাকিস্তানের ক্রিকেটের উত্থানের গল্পে বেশ বড় অংশ জুড়েই থাকছে ইমরান খানের নাম। ১৯৯২ সালের বিশ্বকাপ জেতা দলের অধিনায়ক তো বটেই, দেশটির ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারও বলা চলে ইমরানকে। ক্রিকেটের পর্ব শেষ করে রাজনীতিতে এসেছেন। প্রধানমন্ত্রীত্বও পেয়েছেন। যদিও এখন তার দিন কাটছে আদিয়ালা জেলে বসে।

ইমরান খান

Advertisement

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান যেদিন ১০ উইকেটের হার দেখেছে, সেদিনও ক্রিকেটের সঙ্গেই ছিলেন ইমরান খান। খেলার ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি। ইমরান খানও ছিলেন সেই একই শহরে। জেল থেকে প্রায়ই রাজনৈতিক বার্তা টুইটারের মাধ্যমে দেন ইমরান খান। সবশেষ টুইটে উঠে এসেছে বাংলাদেশের কাছে হারের প্রসঙ্গটাও।

টুইটারে বেশ লম্বা এক বিবৃতিই দিয়েছেন ইমরান খান। সুবিশাল সেই পোস্টের দ্বিতীয় অংশে ক্রিকেট নিয়ে দুইটি অনুচ্ছেদ লেখা হয়েছে। বাংলাদেশের কাছে হারের প্রসঙ্গটাও এনেছেন সেখানেই। তাতে লেখা হয়েছে, ‘ক্রিকেটই একমাত্র খেলা, যা গোটা জাতি খুব আগ্রহ নিয়ে টিভিতে দেখে। কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে, যারা নিয়ন্ত্রণ ধরে রাখতে অযোগ্য এবং পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন।’

ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালেই পাকিস্তান প্রথমবার কোনো বিশ্বকাপে হারিয়েছিল ভারতকে। সেই প্রসঙ্গটাও টেনে এনেছেন সাবেক এই অধিনায়ক, ‘ইতিহাসে প্রথমবার আমরা বিশ্বকাপের সেরা চার কিংবা টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটেও উঠতে পারিনি। আর গতকাল (পরশু) বাংলাদেশের বিপক্ষে লজ্জার হার দেখতে হলো। যা আমাদের জন্য নতুন এক তলানি। আড়াই বছর আগেও এই দল ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। এই আড়াই বছরে এমন কী হলো যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এসব অধঃপতনের দোষ একটি প্রতিষ্ঠানের ওপরই বর্তায়।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি মহসিন নাকভির কড়া সমালোচনাও করেছেন ইমরান খান। দেয়া হয়েছে তার দূর্নীতির ফিরিস্তি ‘দুবাইয়ে স্ত্রীর নামে ৫ মিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে মহসিন নাকভির। তিনি গম ব্যবস্থাপনা দুর্নীতির সঙ্গে জড়িত এবং এই দেশের সবচেয়ে জালিয়াতি নির্বাচনের সঙ্গেও জড়িত। তার যোগ্যতা কী? তার অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কেপি ও বেলুচিস্তানে প্রতিদিনই লোক শহীদ হচ্ছে। পাঞ্জাব পুলিশের লক্ষ্য পিটিআই, এই সুযোগে চোর–ডাকাতেরা মাথাচাড়া দিয়ে উঠছে, তারা পুলিশ কর্মকর্তাদের অপহরণ করছে, হত্যাও করছে। ২০০৮ সালে দুর্নীতির অভিযোগে মহসিন নাকভির বিরুদ্ধে তদন্ত করেছে ন্যাব (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো)।’

রোনালদো পাচ্ছেন উয়েফার বিশেষ সম্মান

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি মহসিন নাকভি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পদে রয়েছেন। ইমরান খানের যাবতীয় সমালোচনার কেন্দ্রেও তাই আছেন নাকভি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

জুন 16, 2026
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

জুন 16, 2026
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

জুন 16, 2026
Latest News
নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa