জুমবাংলা ডেস্ক : পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ! ঐতিহাসিক টেস্ট জয়ের পর, এমন আনন্দের মুহূর্তে, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস

Advertisement

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ছয় উইকেটে জয়ের পর ফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,’সরকার ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে টাইগার বাহিনীকে রাষ্ট্রপতির অভিনন্দন

তিনি ফোনে আরও বলেন, বাংলাদেশ দলকে দেশে ফেরার পর সংবর্ধনা দেয়া হবে।

উল্লেখ্য, প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানো সফরকারীরা সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.