Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পাকিস্তান-আফগান সমর্থকদের মারামারি, গ্রেফতার ৩৯১
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তান-আফগান সমর্থকদের মারামারি, গ্রেফতার ৩৯১

By Saiful IslamSeptember 9, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানদের কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচ জয়ের খুব কাছে গিয়েও এভাবে একজন বোলারের কাছে হারটা যেন কোনোভাবেই মানতে পারেননি গ্যালারিতে বসে থাকা আফগান সমর্থকরা।
৩৯১ সমর্থক গ্রেফতার
হেরে যাওয়ার পর দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় মারামারি। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় পাকিস্তানের সমর্থকদেরকে গ্যালারির চেয়ার খুলে মারছে আফগান সমর্থকরা।

তাতে ক্ষতিগ্রস্ত হয় মাঠের অবকাঠামো। যে কারণে চটেছে আরব আমিরাতে পুলিশ। এরই মধ্যে ৩৯১ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। যার মধ্যে ৯৭ জন গ্রেফতার হয়েছে মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করায়।

১১৭ জন গ্রেফতার হয়েছে পাকিস্তানি সমর্থকদের আক্রমণ করায়। এছাড়া বেশ কিছু কারণ দেখিয়ে সব মিলে ৩৯১ জনকে গ্রেফতার করেছে আরব আমিরাত পুলিশ।

দেশটির সংবাদ মাধ্যম ‘নিউজওয়্যার’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, সংঘাতে অংশগ্রহণকারীদের বড় অংকের জরিমানা, ভিসা বাতিল ও আজীবনের জন্য আরব আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।

গত ৭ সেপ্টেম্বর অবশ্য দ্বন্দ্বটা শুরু হয়েছিল মাঠেই। আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের তখন প্রয়োজন ছিল ৮ বলে ১২ রান। উইকেটে ছিলেন একমাত্র জাত ব্যাটার আসিফ আলি। বাবর বাহিনীকে জেতাতে হলে, তখন তিনিই শেষ ভরসা। এমন সময়ে আফগান পেসার ফরিদ আহমেদের বলে শর্ট ফাইন লেগে ধরা পড়েন আসিফ। পাক এ ব্যাটার ভালো করেই জানতেন, তিনি আউট হলে ম্যাচ জেতানোর মতো আর কোনো জাত ব্যাটার ক্রিজে থাকবেন না। তাই নিজের ওপরই হয়তো তার রাগ হচ্ছিল। ম্যাচের এমন উত্তেজনাকর মুহূর্তে আউট হয়ে মেজাজটা আর ধরে রাখতে পারলেন না আসিফ। এমন মুহূর্তে উইকেট পেয়ে আসিফের সামনে এসে কিছু একটা বলেন ফরিদ। সেটা শুনে আসিফ মেজাজ হারান, ব্যাট উঁচিয়ে আফগান পেসারকে মারতে যান। পরে আরেক আফগান ফিল্ডার এসে সরিয়ে নেন আসিফকে।

১৯তম ওভারের পঞ্চম বলে আসিফের আউটে আফগানিস্তান সমর্থকরা জয় ধরেই নিয়েছিল। তখন পাকিস্তানের বাকি ছিল ১ উইকেট। ক্রিজে দুই পেসার নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন। গ্যালারি কাঁপছিল কাবুলি গর্জনে। কিন্তু নাসিম শাহ যে মুদ্রার উলটোপিঠ দেখিয়ে দেবেন, সেটি তারা ঘুণাক্ষরে ভাবনেনি, অবচেতন মনে কল্পনাও করতে পারেননি। ফজল হক ফারুকিকে মারা নাসিম শাহ’র দুই ছক্কায় উল্লাসে ভেসে ওঠে পাকিস্তান শিবির। হতবাক আফগানিরা যেন মেনে নিতে পারেননি। তাইতো শারজাহর গ্যালারিতে মেতে ওঠেন চেয়ার ছোড়া-ছুড়িতে। কয়েকজনকে চেয়ার দিয়ে বাড়ি দিতেও দেখা যায়।

সূত্র: নিউজওয়্যার

পাকিস্তানকে ‘হেসেখেলে’ হারালো শ্রীলঙ্কা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৩৯১ cricket ক্রিকেট খেলাধুলা গ্রেফতার পাকিস্তান-আফগান মারামারি সমর্থকদের
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.