পাকিস্তানের ক্রিকেট সমর্থক। ছবি সংগৃহীত
Advertisement
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) এই প্রথম নারী পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। পিসিবির একজন স্বতন্ত্র পরিচালক (মানবসম্পদ) হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন আলিয়া জাফর।

আলিয়া জাফর এর আগে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে (ইউএসএআইডি) কাজ করেছেন।

আলিয়া জাফরের আগে থেকেই পিসিবির মানবসম্পদ ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছেন ফিন্যান্স এক্সিকিউটিভ জাভেদ কোরেশি, অর্থনীতিবিদ অসীম ওয়াজিদ জাওয়াদ এবং কর্পোরেট এক্সিকিউটিভ আরিফ সাদ।

গত মঙ্গলবার পিসিবির চেয়ারম্যান এহসান মনি বলেছিলেন, আমি সদ্য নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র সদস্যদের বিশেষত প্রথম নারী সদস্য আলিয়া জাফরকে স্বাগত জানাই। আমার বিশ্বাস তার অন্তর্ভুক্তিতে পিসিবির প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.