Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পাকিস্তান সফরে আইসিসি’র চাপ ছিলো: পাপন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তান সফরে আইসিসি’র চাপ ছিলো: পাপন

By Hasan MajorJanuary 19, 2020Updated:January 19, 20203 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশীপের অংশ হওয়ায় পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে আইসিসি’র পক্ষ থেকে চাপ ছিল বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পাকিস্তান সফরে যাবার এটিই প্রধান কারণ বলে স্পষ্ট করলেন তিনি। খবর বাসসের।

পাকিস্তান সফরে আইসিসি’র চাপ ছিলো: পাপন

Advertisement
পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের আসন্ন দুই ম্যাচ সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ।

পাপন জানান, ‘যদি এটি শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজ হতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নশীপের অংশ, যা আয়োজন করছে আইসিসি। এটি বিশ্বকাপের মতো। চ্যাম্পিয়নশীপের ম্যাচ হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে হচ্ছে। তাই এটি এড়ানোর কোন বিকল্প নেই। আমি মনে করি, আইসিসি’র পূর্ণ সদস্য হিসেবে আমাদের এখানে অংশ নেয়া উচিত এবং আইসিসিও তাই চায়। আসলে এটিই ছিলো মূল চাপ।

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেললেই পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে অবগত হওয়া যাবে উল্লেখ করেছিলেন বিসিবি বস। সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ খেলতে খেলতে আগামী ২২ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। প্রথম দফায় লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা টি-২০ সিরিজ খেলেই আমরা সেখানকার পরিস্থিতি সর্ম্পকে ধারণা পাব। সফর চলাকালীন যদি কোন সমস্যা দেখা দেয়, তবে আমরা তখন সেটি নিয়ে আলোচনা করতে পারি এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যাবে।’

টি-২০ সিরিজের পর আরও দু’বার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। দ্বিতীয় দফায় একটি টেস্ট এবং তৃতীয় ও শেষ দফায় ১টি ওয়ানডে ও দ্বিতীয়-শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।

সেখানকার পরিস্থিতি খারাপ হলে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে জানিয়ে পাপন বলেন, ‘আইসিসি তাদের দল পাঠিয়েছে এবং ইতোমধ্যে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এরইমধ্যে, আন্তর্জাতিক দল সেখানে যেতে শুরু করেছে।

এমনকি সেখানে শ্রীলংকা টেস্ট সিরিজও খেলেছে। তাদের দল পাঠিয়েছে এবং এসব কারন বিবেচনা করে এই সফরকে না বলা কঠিন ছিলো। এতকিছুর পরও যদি কোন খারাপ পরিস্থিতির সৃস্টি হয় তাহলে আমরা সেখানে যাব না। আমরা যদি মনে করি, পরিস্থিতি আমরা যা ভেবেছিলাম তার চেয়ে আলাদা, তবে দ্রুতই এই সফর বাতিল করবো।’

পাপন বলেন, নিরাপত্তার বিষয়টি বাদ দিয়ে ক্রিকেট নিয়ে বেশি মনোযোগি করবে খেলোয়াড়রা। তিনি বলেন, ‘নিরাপত্তার বিষয়টি বাদ দিয়ে আমি ক্রিকেটারদের খেলায় মনোযোগি হতে বলেছি। নিরাপত্তার বিষয়টি যদি তাদের মনের মধ্যে থাকে, তবে তারা খেলায় মনোনিবেশ করতে পারবে না। বিসিবি নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করবে।’

মানসিক শান্তি ছাড়া ক্রিকেট খেলা কঠিন এবং এজন্য আমরা আগেভাগেই নিরাপত্তা দল সেখানে পাঠিয়েছি। সেখানকার পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এনএসআই, ডিজিএফআইয়ের কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। আমাদের দিক দিয়ে, আমরা পুরো প্রস্তুতি নিয়েছি। এখন আমরা চাই, খেলোয়াড়রা নিশ্চিন্ত মনে সেখানে ক্রিকেট খেলুক।’

পাপন জানান, খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতে, পাকিস্তানে নিজেই উপস্থিত থাকবেন তিনি। তার সাথে থাকবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। দলের অপারেশন ম্যানেজার হিসেবে থাকবেন সাব্বির খান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

July 16, 2026
ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

July 16, 2026
মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

July 16, 2026

Latest News

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa