Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পাকিস্তান সফরে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন শেন ওয়ার্ন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তান সফরে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন শেন ওয়ার্ন

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 8, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ১৯৯৪ সালে পাকিস্তান সফরে গিয়ে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। সে সময় পাকিস্তান সফরে করাচি টেস্টে খারাপ বল করার জন্য শেন ওয়ার্নকে ২ লাখ ৭৬ হাজার ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিলেন পাক দলের সাবেক অধিনায়ক সেলিম মালিক। এমন তথ্য দিয়ে বোমা ফাটালেন ওয়ার্ন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা। পাকিস্তানের টেস্ট জয়ের জন্য ওয়ার্নকে ওমন কু-প্রস্তাব দেন মালিক।

পাকিস্তান সফরে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন শেন ওয়ার্ন
শেন ওয়ার্ন। (ফাইল ছবি)

১৯৯৪ সালে পাকিস্তান সফরে যায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টটি ছিলো করাচিতে। টেস্টটি জিততে ৩১৪ রানের টার্গেট পেয়েছিলো পাকিস্তান। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৫৫ রান করে পাকিস্তান। ম্যাচটি জিততে শেষ দিনে ১৫৯ রান দরকার ছিলো পাকিস্তানের। আর অস্ট্রেলিয়ার জয়ের জন্য ৭ উইকেট দরকার ছিল।

চতুর্থ দিন শেষে ওয়ার্ন এবং টিম মে-কে ঘুষ দিতে চেয়েছিলেন মালিক। অর্থের বিনিময়ে ম্যাচে খারাপ বল করার প্রস্তাব দিয়েছিলেন মালিক। ওয়ার্ন বলেন, ‘মালিক বলেছিলো, ভাল খেলা হচ্ছে। আমি বলেছিলাম, কাল মনে হচ্ছে আমরাই জিতব। সেই সময় সে বলে, আমরা হারতে পারবো না। তুমি জান না পাকিস্তানের মাটিতে আমরা হারলে কি হতে পারে। আমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আমাদের আত্মীয়দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।’

ওয়ার্ন আরও বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না কি বলব। আমি অবাক হয়ে চুপ করে বসেছিলাম কিছুক্ষণ। তারপর বলেছিলাম কাল তোমাদের হারাবোই।’

Advertisement

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০০০ সালে সব ধরনের ক্রিকেটে  নিষিদ্ধ হন মালিক। ওয়ার্ন বলেন, ‘৩০ বছর আগে এটা নিয়ে কোনও কথা হয়নি। কখনও এটা সামনেও আসেনি। মালিক যখন আমাকে প্রস্তাব দিয়েছিলো, আমি চমকে গিয়েছিলাম। আমি ঐ ব্যাপারে কিছুই জানতাম না ।’

শেষ পর্যন্ত টেস্টটি ১ উইকেটে হারে অস্ট্রেলিয়া। ইনজামাম উল হক ৫৮ ও শেষ ব্যাটার মুশতাক আহমেদ ২০ রানে অপরাজিত থাকেন। শেষ উইকেটে ৫৭ রান যোগ করেন ইনজি ও মুশতাক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কি হয়েছিলো, সেটিও জানান ওয়ার্ন। তিনি বলেন, ‘ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলাম আমরা। পাকিস্তানের দিকে তাকিয়ে ছিলাম আমি। মালিক বসে ছিল সেখানেই। তার মুখ যেন বলতে চাইছে- ‘তুমি টাকাটা নিতে পারতে।’

মালিকের প্রস্তাব অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক মার্ক টেলর এবং কোচ বব সিম্পসনকে জানিয়েছিলেন বলে দাবী করেন  ওয়ার্ন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa