
এছাড়াও দলের সঙ্গে যাচ্ছেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। অবশ্য তার না যাওয়ার কারণ হলো- তিনি নিজেই চোটে পড়েছেন। ক্রিকেবাজকে এমন খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট অরারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘আমরা মুশফিকের চিঠি পেয়েছি। ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে থাকবে না সে। অবশ্য দ্বিতীয় ও তৃতীয় ধাপের সফরে থাকবেন কি-না তা নিশ্চিত করা হয়নি। তবে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পাকিস্তানে যেতে সমস্যা নেই। সমস্যা নেই দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালিফাতোরও।’
এদিকে পাকিস্তান সফরে টাইগারদের বোলিং কোচের খন্ডকালীন দায়িত্ব নিয়ে পাকিস্তানে যাবেন বাংলাদেশ এইচপি দলের লংকান কোচ চম্পাকা রমানায়েকে। আর স্পিন কোচের দায়িত্বে থাকবেন সোহেল ইসলাম। কেননা পাকিস্তানে যাবেন না ভেট্টরিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



