Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পাপনের পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিসিবি পরিচালক
খেলাধুলা

পাপনের পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিসিবি পরিচালক

By Sibbir OsmanNovember 2, 2019Updated:November 2, 20193 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে ক’দিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ সমালোচনার ঝড় দেখা যায়। এরই মধ্যে পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ভাইরাল হলে যেন আগুনে ঘি ঢালার মতে অবস্হা দাঁড়ায়।

papon

এদিকে সাকিব আল হাসানের নেতৃত্বে ক্রিকেটারদের আন্দোলন আর ধর্মঘটের ডাক দেয়ার মুহূর্ত থেকে দেশের ক্রিকেট ভক্ত সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ বিসিবি ও বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এতে শুরু থেকেই তোপের মুখে আছেন বিসিবি বস।

সাকিব ক্রিকেট জুয়াড়িদের প্রস্তাব গোপন রেখে এক বছরের জন্য মাঠ থেকে নিষিদ্ধ হবার মুহূর্ত থেকে বিসিবি আর নাজমুল হাসান পাপন বিরোধী মানসিকতা আরও চাঙ্গা হয়ে ওঠে। বুঝে না বুঝে একটা অংশ বোর্ড এবং দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা প্রধানের গোষ্ঠি উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছেন।

কারো কারো কথা ও ভাব এমন যে, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের রোষাণলে পড়েই সাকিবের এ অবস্থা। আসলে সাকিব যে তিন তিনবার জুয়াড়িদের সাথে কথা বলেছেন এবং বিসিবি, আইসিসি কিংবা আকসুকে না জানিয়ে যে ভুল করেছেন, যে ভুলটা আকসুর চোখে অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ- সেগুলো ঠিক না বুঝে পাপন বিরোধীতা উঠেছে তুঙ্গে।

বিসিবি প্রধানের ব্যক্তিগত জীবন নিয়েও নানা কুরুচিপূর্ণ কথা-বার্তা বলা হচ্ছে। শুক্রবার সন্ধ্যার পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে যোগ হয়েছিল বিসিবি সভাপতির ‘পদত্যাগে’র গুজব। হঠাৎ গুঞ্জন, নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।

শুধু গুজব বললে কম বলা হবে, কোনো কোনো অনলাইন তো সে পদত্যাগের সংবাদও প্রকাশ করে ফেলেছে; কিন্তু তারা খবরের সত্যতা যাচাই করেননি। কেউ কেউ ওই বিভ্রান্তিকর খবর বিশ্বাসও করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন।

গভীর রাতে মুঠোফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চেয়েছেন, খবর কি ভাই? পাপন সাহেব নাকি পদত্যাগ করেছেন বা করবেন? এ খবরের যে কোনই সত্যতা নেই, তা জানার পরও রাত ১২টা নাগাদ বোর্ডের মুখপাত্রকে ফোন, ‘খবর কি ভাই?’

তিনি (বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়রম্যান) গণমাধ্যমকে জানান, পুরোই গুজব। একটি মহল দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করতে এবং বিসিবির ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এই গুজব ছড়াচ্ছে। যার কোন ভিত্তি নেই।’

তিনি আরও জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের কোনই কারণ নেই। এ খবরের ভিত্তিও নেই। তিনি আগামীকাল (আজ) দিল্লি যাচ্ছেন বাংলাদেশ ও ভারত টি-টোয়েন্টি সিরিজে টিম বাংলাদেশকে অনুপ্রাণিত করতে।

আজ সকাল সকাল বোর্ডে এসেও জানা গেলো সেই খবর শতভাগ সত্য। আজ শনিবার দুপুর ৩টার ফ্লাইটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান, বোর্ড সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু একসঙ্গে দিল্লি যাচ্ছেন।

আকরাম খান নিজে আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। জালাল ইউনুস জানান, ‘আজ বিকেলে তো বোর্ড প্রেসিডেন্টসহ (নাজমুল হাসান পাপন, সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন) আকরাম, নান্নুও দিল্লি যাচ্ছেন।’

এদিকে শেরে বাংলা স্টেডিয়ামে আজ শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় লিগের পঞ্চম রাউন্ড। ক্রিকেট বোর্ডের সব কর্মকান্ড স্বাভাবিক। বিপিএল গভর্ণিং কাউন্সিলের একটা সভা আছে। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দায় মল্লিকসহ অন্য শীর্ষ কর্তারা এখন বোর্ড উপস্থিত সেই সভায় অংশ নেবেন বলে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
খুললেন খেলাধুলা নিয়ে, পদত্যাগ পরিচালক পাপনের বিসিবি মুখ
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.