Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পাপিয়ার হোটেলবাসের তথ্য দিতে রাজি নয় ওয়েস্টিন
জাতীয়

পাপিয়ার হোটেলবাসের তথ্য দিতে রাজি নয় ওয়েস্টিন

By Shamim RezaFebruary 24, 20204 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : হোটেলের অতিথির তৎপরতার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা ‘নিয়ম পরিপন্থি’ দাবি করে যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউয়ের সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি নয় হোটেল ওয়েস্টিন কর্তৃপক্ষ। র‌্যাবের ভাষ্য, পিউ এ অভিজাত হোটেলে অবস্থান করেই দিনের পর দিন নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন।

যদিও সংশ্লিষ্টরা বলছেন, হোটেলে বসে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড চালালে তার দায় হোটেল কর্তৃপক্ষ এড়াতে পারে না।

গত শনিবার ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক পাপিয়া ও তার স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে ওয়েস্টিন হোটেলে তার কক্ষ ও ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে মদ, পিস্তল, অর্থ, বিদেশি মুদ্রা পাওয়ার কথাও র‌্যাব জানায়। গ্রেপ্তারের পর পাপিয়াকে বহিষ্কার করে যুব মহিলা লীগ।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেলের ‘প্রেসিডেনশিয়াল স্যুইট’ ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটির টাকার উপরে।

পাপিয়ার ঘটনায় আলোচনায় উঠে আসা পাঁচ তারকা ওয়েস্টিন হোটেলে সোমবার দুপুরে গিয়ে দায়িত্বশীল কারও সঙ্গে কথা বলতে চাইলে হোটেলের মার্কেটিং কমিউনিকেশন বিভাগের সহকারী পরিচালক সাদমান সালাহউদ্দিনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন অভ্যর্থনায় থাকা কর্মীরা।

পরে ওয়েস্টিন হোটেলের লবিতে একটি পত্রিকার সাংবাদিকের সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে কথা বলেন সাদমান। তবে পাপিয়ার হোটেলবাস সম্পর্কে কিছুই জানাতে রাজি হননি তিনি।

সাদমান বলেন, উনি আমাদের স্যুইট নিয়েছিলেন। এটা বিশাল আকারের তো, উনার গেস্টরা সেখানে ছিলেন। তিনি কাদেরকে নিয়ে সেখানে অবস্থান করেছেন কিংবা কতজন ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পাবলিকলি প্রকাশ করা হোটেলের নিয়ম পরিপন্থি।

২৩ তলা বিশিষ্ট ঢাকা ওয়েস্টিন হোটেল বহুজাতিক প্রতিষ্ঠান ম্যারিয়ট বনভয়’র চেইনভুক্ত। ওই হোটেলের লেভেল-২২ এ ১ হাজার ৪১১ বর্গফুট জায়গাজুড়ে বিলাসবহুল প্রেসিডেনসিয়াল স্যুইট।

র‌্যাব জানায়, পাপিয়া ওই হোটেলের প্রেসিডেনসিয়াল স্যুইটে গত ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ২০ দিন ছিলেন। গত ৫ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওই হোটেলে অবস্থান করছিলেন। বিমানবন্দরে যখন গ্রেপ্তার হন, তখনও তার নামে ওই স্যুইট ভাড়া করা ছিল।

দ্বিতীয় দফায় স্যুইটের ভাড়া বাবদ পাপিয়া ৮১ লাখ ৮২ হাজার টাকা পরিশোধ করেন বলেও তার বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয়েছে। এই খরচের উৎস অবৈধ বলে র‌্যাবের ধারণা।

র‌্যাব-১ এর অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল বলেন, তাদের আয়ের আরেকটি উৎস হচ্ছে নারীদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো। পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেলের ‘প্রেসিডেনশিয়াল স্যুইট’ ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটির টাকার উপরে।

হোটেলের বিল প্রসঙ্গে জানতে চাইলে সাদমান বলেন, ব্যবসার নিয়ম অনুযায়ী হোটেল কর্তৃপক্ষ একেকজন গেস্টের কাছ থেকে একেক ধরনের চার্জ নিয়ে থাকে। সেটা একটি মিউচুয়াল আন্ডারস্টান্ডিং ও হোটেলের চলমান প্যাকেজের বিষয়। এ ধরনের তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরো বলেন, হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অতিথি কী কী কাজ করেন, তা দেখার সুযোগ নেই।

এ ধরনের ঘটনা যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু এ ঘটনায় হোটেল দায়ী হতে পারে না। আমাদের গেস্ট এসেছে বিভিন্ন দেশ থেকে। রুমে যারা আছে, তাদের প্রাইভেসি আছে। এখন কে কোথায় কী করেছে, সেটা দেখার সুযোগ নেই। আমাদের রুমের মধ্যে কোনো ক্যামেরা নেই। ভেতরে কী হচ্ছে দেখতে পাচ্ছি না।

পাপিয়াকে গ্রেপ্তারের পর র‌্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, এই নারীর নামে ওই হোটেলের ‘প্রেসিডেনশিয়াল স্যুইট’ সব সময় বরাদ্দ থাকত। নিজের এবং কাস্টমারদের মদ-বিয়ার পান করানো বাবদ হোটেলে প্রতিদিন প্রায় আড়াই লাখ টাকা পরিশোধ করতেন তিনি। এই হোটেলে নিয়মিত কয়েকজন তরুণী থাকত, যারা তার ‘কাস্টমারদের’ বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করত। এজন্য তাদের মাসিক বেতন বরাদ্দ ছিল।

র‌্যাব-১ এর উপঅধিনায়ক সাফাত জামিল ফাহিম বলেছেন, পাপিয়াকে নিয়ে তদন্তের দায়িত্ব পেলে তারা হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করবেন।

বিভিন্ন ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতারা হোটেলে তার কাছে আসত বলে র‌্যাব তথ্য পেয়েছে। অনেকের সঙ্গে পাপিয়ার ছবি ও ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। এমন এক ভিডিওতে ওয়েস্টিনের মালিকপক্ষের একজনকে পাপিয়াসহ বেশ কয়েকজন তরুণীর সঙ্গে গল্প করতে দেখা গেছে।

পাপিয়া হোটেল কর্তৃপক্ষের আত্মীয় কিংবা পরিচিত কি না- জানতে চাইলে সাদমান বলেন, যারাই এই হোটেলে দীর্ঘদিন ধরে অবস্থান করেন এদের অনেকের সাথে আমাদের কর্তৃপক্ষের দেখা হয়। তারা অনেক সময় এক সাথে বসে গল্প করেও থাকতে পারেন। এটি অস্বাভাবিক কিছু নয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিজয়ী

জনগণ বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করবে : ড. মোশাররফ

February 1, 2026
বরখাস্ত

চাচাকে পিতার নামে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই‌ কর্মকর্তা বরখাস্ত

February 1, 2026
রাজনৈতিক বিভাজন

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিশ্বাসীরাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন চায়’

February 1, 2026
Latest News
বিজয়ী

জনগণ বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করবে : ড. মোশাররফ

বরখাস্ত

চাচাকে পিতার নামে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই‌ কর্মকর্তা বরখাস্ত

রাজনৈতিক বিভাজন

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিশ্বাসীরাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন চায়’

রেমিট্যান্স

নতুন বছরে রেমিট্যান্সের রেকর্ড গতি, জানুয়ারিতে ৩৮ হাজার কোটি টাকা

অনুদান

বাংলাদেশে রোহিঙ্গা সংকটে নরওয়ের আরও ১০ লাখ ডলার অনুদান

নির্বাচন

‘জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না’

প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক : প্রধান উপদেষ্টা

গ্যাসের দাম

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

বাংলাদেশ রেলওয়ে

টিকিট ছাড়াই যাত্রী বহনের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.