
আজ শনিবার কারওযান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন এ সব তথ্য তুলে ধরেন তিনি। সম্প্রতি প্রতারণা, অবৈধ অর্থপাচার, জাল টাকা সরবরাহ, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা ও ডলারসহ প্রায় সাড়ে নয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাবের হাতে গ্রেপ্তার ওই চারজন হলেন- শামীমা নুর পাপিয়া (২৮), তার স্বামী মফিজুর রহমান (৩৮), মফিজুরের পিএস সাব্বির খন্দকার (২৯) ও পাপিয়ার পিএস শেখ তায়্যিবা (২২)।
র্যাবের অধিনায়ক বলেন, পাপিয়া ও মফিজুর এই দুই স্বামী-স্ত্রী মিলে ঢাকা, গাজীপুর ও নরসিংদীতে বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন।
তাদের নামে একাধিক ফ্ল্যাট, গাড়ি, বাড়ি ও প্লট রয়েছে। ব্যাংকে রয়েছে বিপুল পরিমাণ টাকা। তারা অবৈধ অস্ত্র ও গুলির ব্যবসাও করতেন বলে র্যাবের কাছে তথ্য রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



