
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ৭৭তম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে বুধবার (৩ মার্চ) নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
এ উপনির্বাচনে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত পাপুলকে কারাদণ্ডে দণ্ডিত করায় তার লক্ষ্মীপুর-২ আসনটি সোমবার (২২ ফেব্রুয়ারি) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান প্রকাশিত আসন শূন্য ঘোষণার গেজেটে উল্লেখ করা হয়েছে, কুয়েতের ফৌজদারি আদালত কর্তৃক গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্বলনজনিত ফৌজদারি অপরাধে ০৪ (চার) বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় ২৭৫ লক্ষ্মীপুর-২ হইতে নির্বাচিত সংসদ-সদস্য জনাব মোহাম্মদ শহিদ ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ-সদস্য থাকিবার যোগ্য নহেন। সেই কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ ২৮ জানুয়ারি হইতে তাহার আসন (২৭৫ লক্ষ্মীপুর-২) শূন্য হইয়াছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী ২৭৫ লক্ষ্মীপুর-২ হইতে নির্বাচিত সংসদ-সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হইলো।
শূন্য আসনে নির্বাচনের বিধান অনুযায়ী, ২৮ জানুয়ারি থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যে লক্ষ্মীপুর-২ আসনে ভোটগ্রহণ করতে হবে। এক্ষেত্রে আগামী ২৮ এপ্রিল নব্বই দিন পূর্ণ হবে। এর আগেই আসনটিতে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
পাপলুর বিরুদ্ধে কুয়েত সরকার মাবনপাচার ও অর্থপাচারের অভিযোগ এনে ২০২০ সালের ৭ জুন আটক করেছিলো। তারপর বিচারকাজ শেষে দেশটির আদালত ২৮ জানুয়ারি রায় দেন। তার স্ত্রী সেলিনা ইসলামও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



