পাবনার চাটমোহরে রাতে দুইটি ভোটকেন্দ্রে জামায়াত নেতাদের প্রবেশ ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত দুই প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহারকৃত প্রিসাইডিং অফিসাররা হলেন- উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আশরাফ জিন্দামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেল খাদ্য পরিদর্শক রুহুল আমিন ও হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার রাকাব হান্ডিয়াল শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা সুজন মাহমুদ।
এদিকে রাতেই চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের কক্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ দুইটি কেন্দ্রে উত্তেজনা শুরু হলে পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান
জানা গেছে, বেশকয়েকজন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সমাজ আশরাফ জিন্দানি হাইস্কুলে ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসার রুহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্রার্থীদের কর্মী সমর্থকরা বিষয়টি জানতে পেরে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।
পরে সেখানে উত্তেজনা শুরু হলে প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি শান্ত করেন। অপরদিকে একই কায়দায় জামায়াত নেতাকর্মীরা গভীর রাতে চড়ইকোল উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে কক্ষে প্রবেশ করে প্রিসাইডিং অফিসার সুজন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর
করার সময় স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। শুধু তাই নয়, চড়ইকোল কেন্দ্রের সিসি টিভির একটি ফুটেজ তাৎক্ষণিক ভাইরাল হয়। এতে ওই এলাকায় উত্তেজনা তৈরি হলে প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
দুটি ঘটনাই সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিসাইডিং অফিসার রুহুল আমিন ও সুজন মাহমুদকে প্রত্যাহার করেন।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোট সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


