Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পাবলিকের ধাওয়া খেয়ে পালিয়ে গেল ভূয়া এসপি, আটক বডিগার্ড
জাতীয়

পাবলিকের ধাওয়া খেয়ে পালিয়ে গেল ভূয়া এসপি, আটক বডিগার্ড

By Shamim RezaJuly 5, 20212 Mins Read

পাবলিকের ধাওয়া খেয়ে পালিয়ে গেল ভূয়া এসপি, আটক বডিগার্ড

Advertisement

জুমবাংলা ডেস্ক : লকডাউনে বেলা ১ টার পরেও দোকান খোলা। পুলিশ সুপার (এসপি) সেজে দোকানীদের কাছ থেকে জরিমানা আদায়কালে পাবলিকের ধাওয়া খেয়ে পালিয়ে গেল ভূয়া এসপি। তবে পালানোর সময় এসপির বডিগার্ডকে আটক করেছে জনগণ। পরে বডিগার্ডকে পুলিশের কাছে সোপার্দ করে জনতা।

সোমবার (৫ জুলাই) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলংগী ক্লিকমোড় এলাকায় এপ্রতারনার ঘটনা ঘটে। পলাতক ওই ভূয়া এসপির নাম মোঃ শরিফ (৪৫)। তিনি কুষ্টিয়া সদর থানার কালিশংকরপুর এলাকার মৃত নিয়ামতের ছেলে। বডিগার্ড রবীন্দ্র চন্দ্র দাস (৩৫) একই থানার চর মিলপাড়ার আনন্দ চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে ৩ টার দিকে এলংগী ক্লিকমোড় এলাকায় মোটরসাইকেল যোগে অজ্ঞাত দুইজন আসে। প্রথমে মুদিদোকানী রিয়াজ মুন্সীর দোকানে যায়। সেখানে কথিত বডিগার্ড বলেন, এসপি স্যার আসছে। এখনও দোকান খোলা। ১০ হাজার টাকা জরিমানা দেন। টাকা না দেওয়ায় কিলঘুষি শুরু করে। পরে এক হাজার টাকা দিয়ে মাপ পান রিয়াজ মুন্সী।

এরপর তারা রিয়াজের পাশের মাছের ব্যবসায়ী শাজাহান (৪৭) এর কাছে গিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। মাছ বিক্রেতা ৫০০ টাকা দেন। তারপর ক্লিকমোড় থেকে হাফ কিলোমিটার দুরের আসাদুল স্টোরে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে দুই হাজার টাকা জরিমানা করেন।

এএকপর্যায়ে পূর্বের দোকানীরা লোকজন নিয়ে ধাওয়া করে। এসময় ভূয়া এসপি লোকজনের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে জনগণের হাতে আটকা পড়েন বডিগার্ড। পরে বডিগার্ড কে পুলিশের হাতে সোপার্দ করেন জনগণ।

এবিষয়ে প্রতারণার শিকার এলংগী ক্লিকমোড় এলাকার কাদের মুন্সীর মুদিদোকানী ছেলে রিয়াজ মুন্সী বলেন, দুইজন লোক মোটরসাইকেল থেকে নেমে দোকান খোলা রাখায় বকাবকি করছিল। পরে একজন ধমক দিয়ে বলেন, এটা আমাদের এসপি স্যার। ১০ হাজার টাকা জরিমানা দেন। টাকা দিতে না পারায় জামার কলাট পেরে ধরে মারধর শুরু করে। পরে এক হাজার টাকা দিয়ে মাপ পাই।

একই এলাকার চাদটের মাছ ব্যবসায়ী ছেলে শাজাহান বলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করে ৫ হাজার টাকা জরিমানা করেন। ৫০০ টাকা দিয়ে মাপ চেয়ে নিছি।

আসাদুল স্টোরের খুশিদুল বলেন, দুইজন মোটরসাইকেল থেকে এসপি পরিচয় দিয়ে বকাবকি করছিল। এসময় তাদের মুখ দিয়ে মদের গন্ধঁ বের হচ্ছিল। আমার সন্দেহ হচ্ছিল। হঠাৎ অনেক লোকজন চলে আসলে এসপি সাহেব পালিয়ে যান। তবে বডিগার্ড কে আটক করে পুলিশে দিয়েছি।

এবিষয়ে ভূয়া এসপির বডিগার্ড রবীন্দ্র চন্দ্র দাস বলেন, আমার ছেলে অসুস্থ। সাহায্যের জন্য টাকা তুলছিলাম। ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, একজন আটক আছে। এবিষয়ে থানায় মামলা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa