Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পাবলিক, কর্পোরেট খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করুন : রাষ্ট্রপতি
জাতীয় স্লাইডার

পাবলিক, কর্পোরেট খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করুন : রাষ্ট্রপতি

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 30, 2019Updated:নভেম্বর 30, 20193 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের পাবলিক ও কর্পোরেট খাতে হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চার্টার্ড একাউন্ট্যান্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবি’র।

শনিবার রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (এসএএফএ) ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০১৯’ এ বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির আয়তন আজ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে আমাদের বাজেটের আকার ছিল ৬৪ হাজার কোটি টাকা। আর ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা, যা ২০০৫-০৬ এর তুলনায় আট গুণ বৃদ্ধি পেয়েছে। একই সাথে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে।’

‘পাবলিক ও কর্পোরেট খাতে হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চার্টার্ড একাউন্ট্যান্টদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে,’ বলেন তিনি।

সম্মেলনের প্রতিপাদ্য ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ: গন্তব্য বাংলাদেশ’ এদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষাকে সামনে রেখে সমৃদ্ধির সোপানে এগিয়ে যাচ্ছে। অর্থনীতির এই ক্রমবর্ধমান ধারাকে টেকসই ও বেগবান করতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে এখন বিনিয়োগের সুবর্ণ সুযোগ বিরাজ করছে জানিয়ে আবদুল হামিদ বলেন, সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকে (এফডিআই) উৎসাহিত করার জন্য দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সকল সেবা দ্রুতমত সময়ে এবং সিঙ্গেল উইন্ডো থেকে প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস আইন- ২০১৮ এবং এ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, শিল্প স্থাপনের লাইন্সেস, অনুমতিসহ ২৭টি ক্যাটাগরিতে ১২৫ ধরনের সেবা ‘ওয়ান স্টপ সার্ভিস’ থেকে প্রদান করা হচ্ছে। এছাড়া কর রেয়াতসহ অন্যান্য নানাবিধ সুবিধা সরকার বিনিয়োগকারীদের প্রদান করছে।

‘বাংলাদেশে এখন বিনিয়োগের সুবর্ণ সুযোগ বিরাজ করছে। এ সুযোগ কাজে লাগাতে এবং বিদ্যমান সুযোগ-সুবিধা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিকট তুলে ধরতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস,’ যোগ করেন তিনি।

সার্কভুক্ত দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আগত অতিথিদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ: গন্তব্য বাংলাদেশ’প্রতিপাদ্যটি শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার দেশের জন্যও একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশই স্বল্প আয়তনের কিন্তু জনবহুল। জনবহুল হলেও এ অঞ্চলের রয়েছে অপার সম্ভাবনাময় জনসম্পদ। এই অঞ্চলের উন্নয়নে আপনাদের মত পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আবদুল হামিদ আরও বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে আপনাদের ভূমিকা হওয়া উচিত দেশের সমষ্টিগত স্বার্থ ও মঙ্গলের জন্য, শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলের অর্থনীতি টেকসই হোক, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এ প্রত্যাশা করি।’

রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এসএএফএ ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০১৯ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিএবি সভাপতি এএফ নেছারউদ্দিন, আইসিএবি সভাপতি জগন মোহন রাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

জুন 19, 2026
র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

জুন 19, 2026
Latest News
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa