
পার্থ টেস্টের চতুর্থ দিনে আজ রবিবার হুট করেই মাঠের জায়ান্টস্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। যাতে লেখা ছিল, ‘আপনি যদি আজ স্টেডিয়ামে কোনো স্যান্ডউইচ, রেপস বা সালাদ কিনে থাকেন তবে দয়া করে সেটা এখনই ওই আউটলেটেই ফেরত দিয়ে আসুন।’ পাশাপাশি যেসব খাবারে মুরগির মাংস রয়েছে, সেগুলোও ফেরত দিতে বলা হয়। এই বার্তা দেখার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দর্শকরা হুড়োহুড়ি করে ক্যান্টিনের দিকে ছুটতে থাকেন। যদিও কেউ এই খাবার খেয়ে অসুস্থ হননি বলে নিশ্চিত করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাহলে এই ঘটনার শুরু হলো কীভাবে?
স্টেডিয়ামের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের এক কর্মী একটি রেপে রান্না না হওয়া এক টুকরো মুরগির মাংস দেখেছেন। এরপর আমরা সব রেপ সরিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। সব খাবারই গুনে গুনে ফেরত নেওয়া হয়েছে। খাবার খেয়ে অসুস্থ হওয়ার খবর আমরা এখনও পাইনি। তবে সতর্কতা হিসেবে আগেভাগেই সব খাবার সরিয়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনার আগে ২০টি মুরগির রেপ বিক্রি হয়েছিল। বিষয়টি নিয়ে শুরুতে উত্তেজনা ছড়ালেও পরে অবশ্য মজা করছেন সবাই। যেমন ক্রিকেট সাংবাদিক পিটার লালোর টুইট করেছেন, ‘বলতে না বলতে অপটাস স্টেডিয়ামে টয়লেটের সামনে লাইন লেগে গেছে!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



