Advertisement
জুমবাংলা ডেস্ক : অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ঘটনা বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘যে সকল তথাকথিত সভ্য দেশ আমাদের দিন-রাত মানবতা ও সম্প্রীতির সবক শেখায়, এই ঘটনা প্রমাণ করে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা তাদের থেকে বহুগুণ এগিয়ে।’

‘বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘু নিপীড়ন চলে, সেই তারা যখন আমাদের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন তাদের প্রতি আমাদের শুধু করুণা হয়।

তিনি আরো লিখেছেন, ‘আমাদের সম্প্রীতি প্রমাণ করে, অন্য অনেক বিষয়ে আমরা পৃথিবী থেকে পিছিয়ে থাকলেও সহনশীলতা, বৈষম্যহীনতা ও সম্প্রীতিতে আমরা বহুগুণ এগিয়ে আছি।’

‘এর প্রধান কারণ দুইটি। প্রথমত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আর ইসলাম আমাদের অন্য ধর্মাবলম্বীদের প্রতি সংযম ও সহনশীল আচরণ করতে শেখায়।

ইসলামের এই শিক্ষার কারণেই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুদের প্রতি সব সময় সহানুভূতিশীল আচরণ করে থাকে।’
‘দ্বিতীয়ত, এদেশের আলেমগণ দেশের সকল সংকটময় মুহূর্তে পরম দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকেন। যার সুফল আমরা সব ধরনের মানুষ ভোগ করে থাকি। এ কারণে আলেমদের দেশের মূলধারায় যতবেশি সম্পৃক্ত করা যাবে, দেশ ও দেশের মানুষ ততবেশি উপকৃত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.