
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নতুন যোগ দেওয়া ২০ কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নতুন কর্মকর্তাদের দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা। সুতরাং নামের সঙ্গে মিল রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি ঘুষ ও দুর্নীতি থেকে সকলকে দূরে থাকারও আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, এখনকার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তুলনামূলক মেধাবী। তাই মেধাকে কাজে লাগিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। সবাইকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। পোস্টিংয়ের জন্য দৌড়ঝাঁপ ও তদবির থেকে বিরত থাকতেও কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান চৌধুরী এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



