Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পাহাড় ধসে এবার টেকনাফে মারা গেলো এক পরিবারের ৫ শিশু
জাতীয়

পাহাড় ধসে এবার টেকনাফে মারা গেলো এক পরিবারের ৫ শিশু

By Mohammad Al AminJuly 28, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। এরা সবাই শিশু। খবর বিবিসি বাংলার।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলছেন, বুধবার ভোররাত একটা থেকে দুইটার মধ্যে এ ঘটনা ঘটেছে।

মি. চৌধুরী বলেন, হ্নীলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে বসবাসকারী ওই পরিবারের শুধু বাবা-মা জীবিত আছেন এখন।

টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবারও, কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে অন্তত পাঁচ জন মারা যায়। তারাও সবাই শিশু।

গত দু’দিন ধরে সেখানেও অতিমাত্রায় বৃষ্টিপাত হচ্ছে।

সতর্কবার্তা কানে নেয়নি নিহতদের পরিবার

পারভেজ চৌধুরী বলেন, ওই এলাকায় টানা কয়েক দিন ধরে বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কায় আশপাশের বাসিন্দাদের বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

তিনি বলেন, যে পরিবারের ৫ শিশু নিহত হয়েছে তাদেরকেও আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তারা রাজি হয়নি। তাদের পরিবারকেও স্বেচ্ছাসেবীরা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু রাজি হয়নি। এটাই দুঃখজনক।

মি. চৌধুরী বলেন, পাহাড় ধসের আশংকায় এরইমধ্যে আশ্রয়কেন্দ্রে ছয় থেকে সাতশ মানুষ রয়েছেন।

এদের মধ্যে অনেককেই জোর করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে বলেও উল্লেখ করেন।

তার মতে, টেকনাফের বিভিন্ন এলাকায় মৌসুমি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। স্থানীয়দের এ বিষয়ে সতর্ক করা হলেও তাদের অনেক সময় আশ্রয় কেন্দ্রে আনা সম্ভব হয় না।

এর আগে ২০১৮ সালে বেসরকারি একটি সংস্থা জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদ জানিয়েছিল যে, কক্সবাজারের বিভিন্ন এলাকায় প্রায় আড়াই লাখ পরিবার পাহাড়-ধসের ঝুঁকির মধ্যে রয়েছে।

জেলাটির মোট আটটি উপজেলায় পাহাড় ধসের ঝুঁকি সবচেয়ে বেশি বলেও জানানো হয়েছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকোরিয়া ও পেকুয়া।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

February 4, 2026
নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

February 4, 2026
ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

February 4, 2026
Latest News
শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

মিল্টন সমাদ্দার

ফেসবুক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা মিল্টন সমাদ্দারের

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ক্ষমতায় আসতে দেব না

আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: আবদুল আউয়াল মিন্টু

অর্থ বরাদ্দ

নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

কর্মকর্তাকে আটক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

বৈঠক অনুষ্ঠিত হবে

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.