প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে সুবিধা করতে পারছিলেন না বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। কিন্তু ফখর জামানের অনুপস্থিতিতে ওপেনিংয়ের সুযোগ পেয়েই করলেন বাজিমাত। পিএসএলে দিনের একমাত্র ম্যাচে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব-ই চালিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

পিএসএলে ইমনের ব্যাটিং

Advertisement

মুলতান সুলতানসের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভালো শুরু করে দেন ওপেনার মোহাম্মদ নাঈম। যদিও শুরুতে ব্যাট হাতে ভুগতে থাকেন ইমন। প্রথম ১০ বল থেকে করেন মাত্র ৯ রান।

এরপরই শুরু হয় ইমনের ব্যাটিং তাণ্ডব। ইনিংসের ৩.৩ ওভার থেকে ৪.৩ ওভারে মোট সাতটি বল খেলে হাঁকিয়েছেন পাঁচটি ছয়। এই সাত বলের মাঝখানে রয়েছে একটি চারের মারও। ১৩ ওভারের ম্যাচে বড় ইনিংস খেলার সুযোগ ছিল ইমনের সামনে। কিন্তু দ্রুত রান তোলার তাড়নার বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি তার। মাত্র ১৯ বল খেলে করেছেন ৪৫ রান। এতে রয়েছে পাঁচটি ছক্কা ও দুটি চারের মার।

ইমন ফিরলেও লাহোর কালান্দার্সের রানের চাকা ঠিকই সচল রাখেন ওপেনার মোহাম্মদ নাইম ও দ্বিতীয় উইকেটে খেলতে নামা আব্দুল্লাহ শফিক। ফিফটি পূরণের পর ২৮ বলে চারটি করে চার-ছক্কায় ৬০ রানে থামেন নাঈম। আর আউট হওয়ার আগে মাত্র ১৪ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করেন শফিক। আর লাহোর করে ১৩ ওভারে ১৮৫ রান।

তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী

আজকের ম্যাচটি বাদ দিলে এবারের আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে লাহোর কালান্দার্স। এতে একটি জয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচে। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ইমনের দল। আজকের ম্যাচটি জিতলে টেবিলের দুই নম্বরে উঠে যাবে লাহোর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.