Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পিকআপচাপায় একসঙ্গে নিহত ৬ ভাইয়ের পরিবার পাচ্ছে ৮ বাড়ি
জাতীয় স্লাইডার

পিকআপচাপায় একসঙ্গে নিহত ৬ ভাইয়ের পরিবার পাচ্ছে ৮ বাড়ি

By Sibbir Osmanফেব্রুয়ারি 24, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: কক্সবাজারে চকরিয়ার মালুমঘাটে প্রয়াত বাবা সুরেশ চন্দ্র শীলের শ্রাদ্ধকর্ম শেষে বাড়ি ফেরার পথে পিকআপচাপায় একসঙ্গে ছয় ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। গতকাল বুধবারসহ তিন দফায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থসহায়তা হিসেবে দেওয়া হয়েছে তিন লাখ ৬০ হাজার টাকা।

সর্বশেষ জেলা প্রশাসনের এই সহায়তা সরাসরি তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এ সময় ইউএনও জেপি দেওয়ান, এসি ল্যান্ড মো. রাহাত উজ-জামান, সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, থানার ওসি মুহাম্মদ ওসমান গনি, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর উপস্থিত ছিলেন।

এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘সবার বিবেককে নাড়া দেওয়া ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে সব সময় থাকার অঙ্গীকার ব্যক্ত করছি আমি। এ জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে সব সময় খোঁজখবর রাখতে। ’

জেলা প্রশাসক আরো বলেন, ‘৮ ভাইয়ের এই পরিবারটি ভূমিহীন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উপহার হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে আমরা খাস জায়গায় নতুন করে পাকা বাড়ি নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করব। এ জন্য আজ থেকে প্রাথমিক প্রক্রিয়া শুরু করতে ইউএনও এবং এসি ল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। ডুলাহাজারা নাথপাড়ার পাশে সরকারি খাস জায়গায় একসঙ্গে আটটি বাড়ি নির্মাণ করা হবে। যাতে পরিবার-পরিজন নিয়ে সদস্যরা ভবিষ্যতে স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই পায়।
পিকআপচাপায় একসঙ্গে নিহত ৬ ভাইয়ের পরিবার পাচ্ছে ৮ বাড়ি

Advertisement

এ ব্যাপারে চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান বলেন, ‘পরিবারগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য এরই মধ্যে খাস জায়গাও নির্ধারণ করা হয়েছে। সেখানে মাটি ভরাটসহ প্রয়োজনীয় কাজ শুরুর যাবতীয় প্রস্তুতি চলছে। ’

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন পাশে : ভয়াবহ এই দুর্ঘটনায় সর্বশেষ রক্তিম শীল মারা যাওয়ার পরদিন গতকাল বুধবার দুপুরে শোকার্তদের বাড়িতে যান হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। সংগঠনটির কেন্দ্রীয়, চট্টগ্রাম বিভাগীয় এবং কক্সবাজার জেলা কমিটির নেতাদের নিয়ে রানা দাশগুপ্ত শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় বর্ণনা শোনেন সেই দিনের ঘটনার আগে এবং পরের দৃশ্যপটের।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়। একই সময় ৫০ হাজার নগদ টাকা এবং সাত বস্তা চাল, প্রয়োজনীয় ডাল, তেলও সহায়তা দেওয়া হয় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) পক্ষ থেকে। এতে উপস্থিত ছিলেন শ্রী চিন্ময় কৃষ্ণ দাশ ব্র‏চারীসহ ইসকন চট্টগ্রাম বিভাগ ও কক্সবাজার জেলার নেতারা। উপস্থিত ছিলেন ঐক্যপরিষদের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, চকরিয়ার সভাপতি রতন বরণ দাশসহ বিভিন্ন নেতা। এ ছাড়া সৎসঙ্গ কেন্দ্রসহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কেন্দ্রীয় কার্যালয় থেকেও নগদ দুই লাখ টাকা, কম্বলসহ বিভিন্ন পরিধেয় বস্ত্র তুলে দেওয়া হয়।

এ সময় অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘নির্মম এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই প্রশাসন এবং সংশ্লিষ্ট তদন্ত সংস্থা বা কর্মকর্তাদের প্রতি এই বিষয়টি সামনে রেখেই যাতে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়, সেদিকে কঠোর দৃষ্টি দিতে হবে। যাতে প্রকৃত দোষীরাই শাস্তি পায়। আমাদের পক্ষ থেকে এই বিষয়ে আগামীকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সবিস্তারে জানানো হবে। ’ ঘটনার পরপরই স্থানীয় এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যেভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছে সে জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

১ হাজার টাকা জমা রাখলে মাসে পেনশন পাবেন ৬৫ হাজার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa