
তবে এবার নিজের পিঠে এ কেমন একটি ট্যাটু আঁকলেন ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়? যার ছবি এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
নেইমার পিঠে যে ট্যাটু আঁকলেন, তার নাম গোকু (Goku)। এনিমেটেড সিরিজ ড্রাগন বলের একটি চরিত্রের নাম গোকু। তারই ছবি নিজের পিঠে অঙ্কন করলেন নেইমার।
তবে নেইমার নিজে কিন্তু এই ট্যাটু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি। যিনি ট্যাটুটি অঙ্কন করেছেন, তিনিই সেই ছবি ছড়িয়েছেন। সে ছবিটাই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে অন্তর্জালে, যাকে বলে ভাইরাল।
নেইমারের এক বন্ধু, গিলমার আরাউজোও জাপানি কার্টুনটির আরেকটি চরিত্র অঙ্কন করেছেন তার শরীরে। নেইমার নিজে এর আগে ব্যাটম্যান, স্পাইডারম্যান, কোনো অনুপ্রেরণামূলক বক্তব্য কিংবা সচেতনতামূলক বক্তব্য ট্যাটু হিসেবে অঙ্কন করেছেন তার শরীরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



